আলে সৌদকে যতটা ঘৃণা করা হয়, তার চেয়ে অনেক কম বোঝার চেষ্টা করা হয়।
ইসলামি বিশ্বের জন্য সৌদি আরব কী কী করেছে, তা স্মরণ করিয়ে দিচ্ছি।
অকৃতজ্ঞ আর অজ্ঞরা দাবি করে, “সৌদি আরব শুধু আমেরিকার সেবা করে।” অথচ,
৹ এই সেই দেশ, যে তার ভূখণ্ড থেকে শিরক, বিদআত, জাদু ও জ্যোতিষচর্চা নির্মূল করেছে।
৹ এই সেই দেশ, যে বিশ্বব্যাপী ১৪৫.৭৯ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে।
৹ এই সেই দেশ, যে দুই পবিত্র মসজিদের সম্প্রসারণ করেছে, যাতে লাখ লাখ মানুষ নিরাপদে হজ ও উমরা পালন করতে পারেন।
৹ এই সেই দেশ, যে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপের জন্য ইসরায়েলের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।
৹ এই সেই দেশ, যে তার শিশুদের কুরআন মুখস্থ করতে এবং বিশুদ্ধ তাওহীদ অধ্যয়ন করতে শেখায়।
৹ এই সেই দেশ, যে বিশ্বের বিভিন্ন স্থানে ১,৫০০টিরও বেশি মসজিদ এবং শত শত ইসলামি কেন্দ্র, বিদ্যালয় ও হাসপাতাল নির্মাণ করেছে।
৹ এই সেই দেশ, যে বিনা মূল্যে ইসলামি শিক্ষা প্রদান করে এবং এমন দাওয়াহ কেন্দ্র পরিচালনা করে, যেগুলোর মাধ্যমে প্রতিবছর হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে।
৹ এই সেই দেশ, যে কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের মাধ্যমে ১১৩টি দেশে হাজার হাজার প্রকল্পে ৮.৫ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে।
৹ এই সেই দেশ, যার কিং ফাহদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স বিনা মূল্যে কুরআন, হাদীস, আকীদা, তাফসীর ও ফিকহের ৩৬০ মিলিয়নেরও বেশি কপি বিতরণ করেছে।
৹ এই সেই দেশ, যে লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দেয়; বিশেষ করে বহু বর্মার হাজার হাজার অধিবাসীদের জায়গা করে দেয়
৹ এই সেই দেশ যার মদীনার ইসলামি বিশ্ববিদ্যালয়ে ১৭০টিরও বেশি দেশের কয়েক দশ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় এবং তাদের তাওহীদের দাঈ হিসেবে নিজ নিজ দেশে পাঠায়।
৹ এই সেই দেশ, যার মসজিদগুলো আলেমদের দারসে মুখরিত।
৹ এই সেই দেশ, যার শত শত যুবক হাদীসের মৌলিক কিতাবগুলো মুখস্থ করে চলেছে।
৹ এই সেই দেশ, যাতে নাস্তিকতার কোনো সুযোগ নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীনী শিক্ষা বাধ্যতামূলক।
৹ এই সেই দেশ যে ইয়েমেনের সরকারের অন্যতম প্রধান সমর্থক হিসেবে দাঁড়িয়েছে এবং হুথিদের হাত থেকে দুই পবিত্র মসজিদকে রক্ষা করে।
৹ এই সেই দেশ, যার প্রতিষ্ঠার ভিত্তি ছিল তাওহীদের বাণী, গণতন্ত্র নয়।
৹ এই সেই দেশ, যে বিশ্বের বিভিন্ন স্থানে দুর্বল জনগোষ্ঠীকে খাদ্য, চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানি, আশ্রয়, শিক্ষা ও নিরাপত্তা প্রদান করে।
৹ এই সেই দেশ, যে ফিলিস্তিন ও সিরিয়ার পুনর্গঠনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে, সুদানে র্যাপিড সাপোর্ট ফোর্সেসের বিরুদ্ধে লড়াই করে এবং বারবার পাকিস্তানের অর্থনীতিকে রক্ষা করে।
৹ এই সেই দেশ, যে তার সার্বভৌম সম্পদ তহবিলের পরিমাণ ১৫০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করেছে এবং তার মোট দেশজ উৎপাদন দ্বিগুণ করেছে।
৹ এই সেই দেশ, যে এখনো ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকার করে এবং ১৯৬৭ সালের সীমান্তের প্রশ্নে নিজের অবস্থানে অটল রয়েছে।
৹ এই সেই দেশ, যে ইরানি ও ইসরায়েলি—উভয় ধরনের সম্প্রসারণবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।
৹ এই সেই দেশ, যে লাখ লাখ মুসলিম প্রবাসীকে প্রশিক্ষণ দেয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করে; তাঁরা নিজ নিজ দেশে তাঁদের পরিবারের ভরণপোষণ করেন।
৹ এই সেই দেশ, যে বাহরাইনের সরকারকে উৎখাতের চেষ্টাকারী শিয়া অভ্যুত্থানের সময় দেশটির প্রতিরক্ষায় সেনা পাঠিয়েছিল।
৹ এই সেই দেশ, যে কুয়েতের পাশে দাঁড়িয়েছিল এবং সাদ্দামকে বিতাড়িত করতে সহায়তা করেছিল।
৹ এই সেই দেশ, যে বিভিন্ন বিভ্রান্ত ও অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠীকে দমন করেছে।
৹ এই সেই দেশ, যে সুয়েজ সংকটের সময় রাজনৈতিক, আর্থিক ও স্বেচ্ছাসেবী শক্তি দিয়ে মিশরকে সহায়তা করেছিল।
৹ এই সেই দেশ, যে ১৯৭৯ সালে মসজিদুল হারাম দখলকারী খারিজিদের পরাস্ত করেছিল।
৹ এই সেই দেশ, যে ১৯৪৮, ১৯৬৭ ও ১৯৭৩ সালে ফিলিস্তিনের জন্য লড়াই করতে সেনা পাঠিয়েছিল।
৹ এই সেই দেশ, যে কাতিফ ও নাজরানে শিয়া হুমকি ও অভ্যুত্থানগুলোকে নিষ্ক্রিয় করেছে।
৹ এই সেই দেশ, যে তেল অবরোধ কার্যকর করে পশ্চিমা বিশ্বকে নতজানু হতে বাধ্য করেছিল।
৹ এই সেই দেশ, যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের জন্য ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে।
৹ এই সেই দেশ, যার উপসাগরীয় অঞ্চলে যেকোনো শিয়া সম্প্রসারণ পরিকল্পনা প্রতিহত করার সক্ষমতা রয়েছে।
৹ এই সেই দেশ, যে মসজিদুল হারামে চারটি পৃথক সালাতের স্থান বিলুপ্ত করে একজন ইমামের পেছনে সালাত আদায়ের ব্যবস্থা করেছে।
৹ এই সেই দেশ, যে আলেমদের মর্যাদা বৃদ্ধি করে, শরিয়াহ কার্যকর করে এবং প্রকাশ্যে সালাফিয়্যাহর দাওয়াত দেয়।
৹ এই সেই দেশ, যে নিজের জনগণ ও বিশ্বের মুসলিমদের গভীরভাবে ভালোবাসে।
৹ সৌদি আরব দুর্বল নয়। দেশটি দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে এগিয়ে চলছে।
৹ এটি এমন এক নীরব, প্রকৃত সেবা, যা ভাইরাল ভিডিও তৈরি করে না; বরং উম্মাহকে টিকিয়ে রাখতে ভূমিকা রাখে।
তারা নিষ্পাপ নয়। আমরা সবাই ভুল করি।
বিশ্বের মুসলিমদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা, কারণ তিনি তাঁদের এমন শক্তিশালী শাসক দিয়েছেন, যাঁরা মুসলিমদের রক্ষা করেন এবং উম্মাহকে ঐক্যবদ্ধ করেন।
আল্লাহ তাঁদের ত্রুটিগুলো ক্ষমা করে দিন এবং তাঁদের সেবার বিনিময়ে তাঁদের প্রচুর বরকত দান করুন।

No comments:
Post a Comment