Showing posts with label সিজদা. Show all posts
Showing posts with label সিজদা. Show all posts

Monday, 15 May 2017

ইমামের ভুল-ত্রুটি (সাজদায়ে সাহুর বিধান)



‘সাহু’ ও সাজদায়ে সাহুঃ
সাহুর আভিধানিক অর্থ, ভুল, অমনোযোগ এবং বেখেয়াল। তাই নামাযে সাহু হওয়া মানে নামায সম্পাদনের সময় ভুলে তথা বেখায়ালে কিছু ছেড়ে দেওয়া বা বেশী করে দেওয়া বা সন্দেহে পড়া। আর সাজদায়ে সাহু হচ্ছে, সেই ভুল সংশোধনের উদ্দেশ্যে সালাম ফিরানোর পূর্বে বা পরে দুটি সাজদা করা।

১-সাজদায়ে সাহুর মাধ্যমে কি ধরণের ভুল সংশোধিত হয়?
নামাযে সংঘটিত ভুলগুলি সমমানের নয়। কিছু ভুল বড় পর্যায়ের, যা সাজদায়ে সাহুর মাধ্যমে সংশোধন হয় না; বরং তা হলে অনেক সময় নামায বাতিল হয়ে যায়, আর অনেক সময় ছুটে যাওয়া সেই কাজটি পুনরায় করা ব্যতীত নামায শুদ্ধ হয় না। এই সব বড় ভুলের উদাহরণ হচ্ছে, নামাযের রুকন ছুটে যাওয়া। সেই রুকন গুলির মধ্যে যদি কেউ তাকবীরে তাহরীমা ভুলে ছেড়ে দেয়, তাহলে তার নামায বাতিল হয়ে যাবে এবং সাজদায়ে সাহুর মাধ্যমে তা পূরণ হবে না। এ ছাড়া অন্য কোনো রুকন ছুটে গেলে, যেমন রুকু কিংবা সাজদা ছুটে গেলে অতঃপর তার পরের রাকাআতের কিরাআত শুরু করার পূর্বে স্মরণ হলে তৎক্ষণাৎ তা করতে হবে এবং তার পরের বাকি কাজও করতে হবে। আর যদি পরের রাকাআত শুরু করার পর স্মরণ হয়, তাহলে যেই রাকাআতে সেই রুকন ছুটে গেছে তা বাতিল হয়ে যাবে এবং তার পূর্বে সংঘটিত রাকাআতটি সেই স্থানে স্থলাভিষিক্ত হবে। [দেখুন, শারহুল মুমতি,৩/৩৭১-৩৭২/ আল্ মুলাখ্খাস আল্ ফিকহী, ড. ফাউযান/৭৫]

এতদ্ব্যতীত নামাযের কোনো ওয়াজিব ভুলে ছুটে গেলে, তা সাজদায়ে সাহুর মাধ্যমে পূরণ তথা সংশোধন হয়ে যায়। যেমন প্রথম তাশাহ্হুদ ছুটে যাওয়া, তকবীরে তাহরীমা ব্যতীত বাকি তাকবীর সমূহের কোনো একটি ছুটে যাওয়া, সামিআল্লাহুলিমান হামিদাহ ভুলে না বলা ইত্যাদি। নবী (সাঃ) একদা প্রথম তাশাহ্হুদ ভুলে ছেড়ে দিলে সাহুর দুটি সাজদা করেন। [আহমদ, ৪/২৫৩, তিরমিযী, আবু দাঊদ ও বায়হাক্বী]

নামাযের সুন্নাহ কিছু ছুটে গেলে সাজদায়ে সাহু দেয়া জরুরী নয়; বরং অনেক উলামার নিকট তা না দেয়াই ভাল। কারণ নামাযের সুন্নাহ ছুটে যাওয়ার ফলে নবী (সাঃ) সাজদায়ে সাহু করেছেন মর্মে কোনো দলীল পাওয়া যায় না। তবে একটি আম (ব্যাপক অর্থবোধক) হাদীস তা বৈধতার ইঙ্গীত করে। নবী (সাঃ) বলেনঃ “প্রত্যেক সাহুর বদলে রয়েছে দু’টি সাজদা”। [ইবনু মাজাহ নং ১২১৯, আবু দাঊদ নং১০৩৮, সূত্র হাসান দেখুন ইরওয়াউল গালীল ২/৪৭]

উল্লেখ থাকে যে, নামাযের রুকন ইচ্ছা বা অনিচ্ছায় ছুটে গেলে নামায হয় না যতক্ষণে তা না করা হয়। ওয়াজিব ইচ্ছাকৃত ছাড়লে নামায বাতিল হয়ে যায় কিন্তু অনিচ্ছায় ছাড়লে সাজদায়ে সাহুর মাধ্যমে তা সংশোধন হয়ে যায়। আর নামাযের সুন্নাহ ইচ্ছা বা অনিচ্ছায় ছুটে গেলে নামায বাতিল হয় না, তবে পূর্ণ সওয়াব হতে বঞ্ছিত হয়। [মুলাখ্খাস আল ফিকহী/৬৩]

Sunday, 21 September 2014

সিজদাতে দুয়া করার নিয়ম

প্রশ্নঃ রাসুলুল্লাহ (সাঃ) সিজদাতে বেশি বেশি দুয়া করতে বলেছেন। আমি আরবী জানিনা, আমি কি নামাযের মধ্যে সিজদায় নিজের মাতৃভাষায় (বাংলা/ইংরেজী) দুয়া করতে পারবো?

Friday, 8 August 2014

তিনি সিজাদায় গেলে পর আমরাও সিজাদয় যেতাম।

সহিহ আত্ তিরমিজি ::  সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ২৮১
মুহাম্মাদ ইবন বাশশার (র)........ বারা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, আমরা রাসূল ﷺ এর সাথে সালাত আদায় করতাম। তিনি রুকু থেকে মাথা তুলতেন। পরে তিনি সিজাদয় না যাওয়া পর্যন্ত আমাদের কেউ ঝুকাত না। তিনি সিজাদায় গেলে পর আমরাও সিজাদয় যেতাম।

قَالَ وَفِي الْبَاب عَنْ أَنَسٍ وَمُعَاوِيَةَ وَابْنِ مَسْعَدَةَ صَاحِبِ الْجُيُوشِ وَأَبِي هُرَيْرَةَ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ الْبَرَاءِ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَبِهِ يَقُولُ أَهْلُ الْعِلْمِ إِنَّ مَنْ خَلْفَ الْإِمَامِ إِنَّمَا يَتْبَعُونَ الْإِمَامَ فِيمَا يَصْنَعُ لَا يَرْكَعُونَ إِلَّا بَعْدَ رُكُوعِهِ وَلَا يَرْفَعُونَ إِلَّا بَعْدَ رَفْعِهِ لَا نَعْلَمُ بَيْنَهُمْ فِي ذَلِكَ اخْتِلَافًا
এই বিষয়ে আনাস, মুআবিয়া, ইবন মাসআদা সাহিবুল জুয়ূশ, আবূ হুরায়ারা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীছ বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.বলেনঃ বারা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীছটি হাসান ও সহীহ।
আলিমগণের অভিমত এই যে, ইমামের পিছনে যারা থাকবে তাঁরা ইমামের সকল কাজে অনুরণ করে চলবে। ইমাম  রুকূতে না যাওয়া পর্যন্ত তাঁরা রুকুতে যাবে না। ইমাম মাথা না তোলা পর্যন্ত তাঁরা মাথা তুলবে না। এই বিষয়ে আলিমদের মধ্যে কোন মতবিরোধ আছে বলে আমাদের জানা নেই।

Jami at-Tirmidhi :: What Has Been Related About The Dislike For Bowing And Prostrating Before The Imam
Part 2 :: Hadith 281
Al-Bara said:
"When we performed Salat behind Allah's Messenger, he would raise his head from bowing, and no man among us would bend his back until Allah's Messenger prostrated, then we prostrated." (Sahih)

Tuesday, 5 August 2014

যখন সিজাদ করবে তখন সে যেন কুকুরের মত কনুই পর্যন্ত হাত যেন বিছিয়ে না রাখে

সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ২৭৫
হান্নাদ (র) জাবির রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, নবী ﷺ ইরশাদ করেন তোমাদের কেউ যখন সিজাদ করবে তখন সে যেন মধ্যপন্থা অবলম্বন করে এবং কুকুরের মত কনুই পর্যন্ত হাত যেন বিছিয়ে না রাখে।

قَالَ وَفِي الْبَاب عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِبْلٍ وَأَنَسٍ وَالْبَرَاءِ وَأَبِي حُمَيْدٍ وَعَائِشَةَ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جَابِرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَالْعَمَلُ عَلَيْهِ عِنْدَ أَهْلِ الْعِلْمِ يَخْتَارُونَ الِاعْتِدَالَ فِي السُّجُودِ وَيَكْرَهُونَ الِافْتِرَاشَ كَافْتِرَاشِ السَّبُعِ
এই বিষয়ে আবদুর রাহমান ইবন শিবল, বারা, আনাস, আবূ হুমায়দ, আইশা রাদিয়াল্লাহু আনহ থেকেও হাদীছ বর্ণিত আছে।
ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.বলেনঃ জাবির রাদিয়াল্লাহু আনহ বর্ণিত হাদীছটি হাসান ও সহীহ।
আলিমগণ এই হাদীছ অনুসারে আমল করেছেন। সিজদার মাঝে মধ্যপন্থা অবলম্বন করা পছন্দনীয় বলে এবং হিংস্র জন্তুর মত কনুই পর্যন্ত হাত বিছিয়ে রাখা মাকরুহ বলে মত প্রকাশ করেছেন।

Jami at-Tirmidhi ::  What Has Been Related About Being Balanced During Prostration
Part 2 :: Hadith 275
Jabir narrated that :

the Prophet said: "When one of you prostrates, then let him be balanced, and let him not lay his forearms down like the lying of the dog." (Sahih)

সপ্ত অঙ্গে সিজদা

সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ২৭৩
কুতায়বা (র)........ ইবন আববাস রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা করেন যে, নবী করীম ﷺ সপ্ত অঙ্গে সিজদা করতে এবং সিজদাকালে চুল ও কাপড় ফিরেয়ে না রাখতে নির্দেশত হয়েছেন।

قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.বলেনঃএই হাদীছটি হাসান ও সহীহ।

Jami at-Tirmidhi :: What Has Been Related About Prostrating On Seven Bones
Part 2 :: Hadith 273
Ibn Abbas narrated:

"The Prophet ordered that one prostrate on seven bones and that he not gather his hair nor his garment." (Sahih)

সিজদায় আগেয় হাঁটু লাগানো

সহিহ আত্ তিরমিজি :: সালাত অধ্যায়
অধ্যায় ২ :: হাদিস ২৬৯
কুতায়া (র)......... আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে বর্ণনা কেরন যে, রাসূল ﷺ বলেন উটের মত তোমরা সালাতরও হাটুর আগে হাত রেখে সিজদায় যাচ্ছ?

قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أَبِي هُرَيْرَةَ حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ أَبِي الزِّنَادِ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَعَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍٍ الْمَقْبُرِيُّ ضَعَّفَهُ يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ وَغَيْرُهُ
ইমাম আবূ ঈসা তিরমিযী রহ.বলেনঃ আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ বর্ণিত এই হাদীছটি গরীব। রাবী আবুয যিনাদ (র) থেকে অন্য কোনভবে এটির রিওয়ায়াত আছে বলে আমদের জানা নেই। আবদুল্লাহ ইবন সাঈদ আল মাকবুরী এর সূত্রেও আবূ হুরায়রা রাদিয়াল্লাহু আনহ থেকে এই হাদীছটি বর্ণিত আছে। হাদীছ বিশেষজ্ঞ ইয়াহইয়া ইবন সাঈদ আল কাত্তান (র) প্রমুখ আবদুল্লাহ ইবন সাঈদ আল মাকবুরীকে যঈফ বলেছেন।

Jami at-Tirmidhi :: Something Else About That
Part 2 :: Hadith 269
Abu Hurairah narrated that :

the Prophet said; "Is it that one of you intends to kneel in his Salat with the kneeling of the camel?" (Hasan)

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...