Showing posts with label যে ব্যক্তি বিদ‘আতীদের বইপুস্তক পড়তে উৎসাহিত করে সে ধোঁকাবাজ. Show all posts
Showing posts with label যে ব্যক্তি বিদ‘আতীদের বইপুস্তক পড়তে উৎসাহিত করে সে ধোঁকাবাজ. Show all posts

Friday, 16 August 2019

যে ব্যক্তি বিদ‘আতীদের বইপুস্তক পড়তে উৎসাহিত করে, সে ধোঁকাবাজ হিসেবে পরিগণিত


যুগশ্রেষ্ঠ ফাক্বীহ আশ-শাইখুল ‘আল্লামাহ ইমাম সালিহ বিন ফাওযান আল-ফাওযান (হাফিযাহুল্লাহ) [জন্ম: ১৩৫৪ হি./১৯৩৫ খ্রি.] প্রদত্ত ফাতওয়া—
উপস্থাপক: “এই প্রশ্নকারী বলছেন, যে ব্যক্তি বিদ‘আতী ও তাকফীরীদের বইপুস্তককে ডিফেন্ড করে, যুবকদেরকে সেসব বই পড়ার নসিহত করে এবং সেসব বই থেকে সতর্ক করেন—এমন ব্যক্তিবর্গের বিরোধিতা করে, সে ব্যক্তির বিধান কী? জাযাকুমুল্লাহু খাইরা।”
শাইখ: “এই লোক উম্মতকে ধোঁকাদানকারী হিসেবে বিবেচিত। যে ব্যক্তি ভ্রষ্ট ও সংশয়মূলক বইপুস্তক পড়তে উৎসাহিত করে, সে উম্মতকে ধোঁকাদানকারী হিসেবে বিবেচিত। অনুরূপভাবে সে আল্লাহ’র কিতাব এবং রাসূল ﷺ এর সুন্নাহকেও ধোঁকাদানকারী হিসেবে বিবেচিত। যেহেতু রাসূল ﷺ বলেছেন, ‘নসিহত করাই দ্বীন।’ আমরা (সাহাবীগণ) জিজ্ঞেস করলাম, ‘হে আল্লাহ’র রাসূল, কার জন্য নসিহত?’ তিনি বললেন, ‘আল্লাহ, তাঁর কিতাব ও তাঁর রাসূলের জন্য এবং মুসলিম শাসকবর্গ ও মুসলিম জনগণের জন্য।’ (সাহীহ মুসলিম, হা/৫৫; ‘ঈমান’ অধ্যায়; পরিচ্ছেদ- ২৩) অবশ্যই হক বর্ণনা করতে হবে, হক স্পষ্ট করতে হবে এবং হকের দিকে দা‘ওয়াত দিতে হবে। এতে যে সন্তুষ্ট হওয়ার সে সন্তুষ্ট হোক, আর যে অসন্তুষ্ট হওয়ার সে অসন্তুষ্ট হোক। না‘আম।”
·
উৎস: ফাতওয়া’র অডিয়ো ক্লিপটি ইউটিউব থেকে সংগৃহীত।
·
অনুবাদক: মুহাম্মাদ ‘আব্দুল্লাহ মৃধা

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...