Showing posts with label জ্বীন. Show all posts
Showing posts with label জ্বীন. Show all posts

Monday, 26 October 2026

জ্বীন-শয়তান, যাদু-টোনা ইত্যাদি থেকে রক্ষা পেতে “লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা- শারিকা লাহু.....ওয়া হুয়া আলা কুল্লি শায়্যিন ক্বাদীর” এই কালেমা বা দুয়া টা সকালে ১০০ বার ও সন্ধ্যায় ১০০ বার” পড়তে হয়-এইরকম হাদিসে আছে নাকি শুধু সকালে ১০০ বার পড়লেই পরের দিন সকাল পর্যন্ত নিরাপদ থাকা যাবে?



উত্তর:

এ প্রসঙ্গে আমরা দুটি হাদীস উল্লেখ করব যেগুলোর মাধ্যমে স্পষ্ট হবে যে, উক্ত দুআটি সকাল ও সন্ধ্যায় ১০০বার করে (মোট ২০০ বার) পাঠ করা উচিৎ।

❐ ১) আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ 

مَنْ قَالَ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ ‏.‏ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ ‏.‏ كَانَتْ لَهُ عَدْلَ عَشْرِ رِقَابٍ وَكُتِبَتْ لَهُ مِائَةُ حَسَنَةٍ وَمُحِيَتْ عَنْهُ مِائَةُ سَيِّئَةٍ وَكَانَتْ لَهُ حِرْزًا مِنَ الشَّيْطَانِ يَوْمَهُ ذَلِكَ حَتَّى يُمْسِيَ وَلَمْ يَأْتِ أَحَدٌ أَفْضَلَ مِمَّا جَاءَ بِهِ إِلاَّ أَحَدٌ عَمِلَ أَكْثَرَ مِنْ ذَلِكَ 

وَمَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ

“যে ব্যক্তি এই দুআ দিনে একশ বার পাঠ করবে:

 *لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ* 

উচ্চারণ: “লা-ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু, লা শারীকালাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আ’লা কুল্লি শাইয়িন ক্বদীর।”

অর্থ” “আল্লাহ ব্যতীত সত্য কোন উপাস্য নেই; তিনি একক, তাঁর কোন শরীক নেই; রাজত্ব তাঁরই, যাবতীয় প্রশংসা তাঁরই; তিনই সবকিছু উপর ক্ষমতাবান।” 

সে দশজন গোলাম আযাদ করার সাওয়াব পাবে, তার আমল নামায় একশ নেকী লিপিবদ্ধ করা হবে এবং তার থেকে একশ গোনাহ মুছে দেওয়া হবে। আর তা ঐ দিন সন্ধ্যা পর্যন্ত শয়তান থেকে তার জন্য রক্ষাকবচ হয়ে যায়। সেদিন সে যা করেছে তার চেয়ে উত্তম পুণ্য সম্পাদনকারী কেউ হবে না। কিন্তু কেউ তার বেশি আমল করলে তার কথা ভিন্ন।”

“আর যে ব্যক্তি দিনে একশ' বার سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ “আমি আল্লাহর সপ্রশংসা পবিত্রতা বর্ণনা করছি” পাঠ করবে, তার যাবতীয় গোনাহ মোচন করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমতুল্য হয়।”

[সহীহ বুখারী ও মুসলিম।সহীহ মুসলিম, অধ্যায়ঃ ৫০/ যিকর, দু’আ, তাওবা ও ইসতিগফার (كتاب الذكر والدعاء والتوبة والاستغفار) পরিচ্ছদঃ ১০. তাহলীল (لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ বলা), তাসবীহ (سُبْحَانَ اللَّه বলা) ও দু'আর ফযীলত হাদিস নম্বরঃ 6598]

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...