Showing posts with label ওহাবী. Show all posts
Showing posts with label ওহাবী. Show all posts

Sunday, 8 March 2015

বই ডাউনলোড করুন: সংস্কারধর্মী ওহহাবী আন্দোলন সম্পর্কিত এক ঐতিহাসিক ভ্রান্তির নিরসন



সংস্কারধর্মী ওহহাবী আন্দোলন
সম্পর্কিত এক ঐতিহাসিক ভ্রান্তির নিরসন
الحمد لله والصلاة والسلام علي رسول الله- أما بعد
ভূমিকা: সম্রাজ্যবাদী ইহুদী-খৃষ্টানরা তাদের হীন চন্ত্রান্ত চরিতার্থ করার স্বার্থে হিজরি ২য়/৩য় শতাব্দীতে উত্তর আফ্রিকায় প্রচারিত সেখানকার জনৈক আব্দুল ওয়াহহাব ইবনে রুস্তমের নামের সাথে ওহাবী ফেরকার নামটি ব্যবহার করে। এটি ছিল আবাজী খারেজী মতবাদে বিশ্বাসী এবং আহলে সুন্নাত ওয়াল জামায়াতের শিক্ষার পরিপন্থী একটি ভ্রান্ত ফিরকা। ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহহাব রহ. আরব উপদ্বীপে ১২০০/১৩০০ হিজরীতে যে মহান সংস্কারের ডাক দিয়েছিলেন, যার প্রথম থেকে শেষ পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দাওয়াত-তাওহীদ ও সুন্নাতের ডাক, কুসংস্কার, শিরক, বিদআত বর্জনের উদাত্ত আহবান।
কিন্তু হীন রাজনৈতিক স্বার্থে ইসলামের দুশমনরা এই মহান আন্দোলনকে কুলষিত করার সকল চক্রান্ত বাস্তবায়ন করেছে। ইসলামের শত্রুদের এহেন চন্ত্রান্ত ও অপপ্রচারের ফলে ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রহ. এর সংস্কার মূলক বিশুদ্ধ তাওহীদী আন্দোলন সম্পর্কে মুসলিম ভাইদের এক বিরাট অংশের মধ্যে নানা প্রকার অমূলক, সংশয়, সন্দেহ ভুল বুঝাবুঝির সৃষ্টি হয়। মুসলিম বিশ্ব আজ পর্যন্ত তার খেসারত দিয়ে চলেছে। মূলত: এই বইটি সেই ঐতিহাসিক ভ্রান্তি নিরসনের একটি অত্যন্ত মূল্যবান প্রয়াস।
বইটির সংক্ষিপ্ত পরিচিতি:
  • মূল লেখক: ড: মোহাম্মাদ বিন সা’দ শুয়াইইর, উপদেষ্টা, সউদী আরবের প্রধান মুফতী এবং সম্পাদক, আল বুহুস আল ইসলামিয়া (ইসলামী গবেষণা) ম্যাগাজিন।
  • ভাষান্তর: মোহাম্মাদ রকীবুদ্দীন আহমাদ হুসাইন
  • মুদ্রণ ও প্রকাশনা: ইসলামী গবেষণা ও ফতোয়া বিষয়ক প্রধান কার্যালয়, রিয়াদ, সউদী আরব।
  • পৃষ্ঠা সংখ্যা: ২৬২, প্রথম সংস্করণ: ২০০৩
স্ক্যান কৃত বইটি মিডিয়া ফায়ার থেকে ডাউনলোড করতে এখানে (৫২.৫এমবি) ক্লিক করুন।

Saturday, 17 January 2015

প্রশ্নঃ ওহাবী কারা?


উত্তরঃ যেই সমস্ত সুন্নী ভাই ও বোনেরা
১. ‘তাওহীদ’ বা আল্লাহর একত্ববাদকে মনে-প্রাণে ভালোবাসেন,
২. জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম এর ‘সুন্নাহ’ বা আদর্শ অনুসরণ করার চেষ্টা করেন,
৩. পীরপূজা, কবর-মাযার পূজা, অন্ধ দলীয় গোড়ামি থেকে দূরে থাকেন এবং
৪. ধর্মের নামে যাবতীয় শিরক-বিদাত ও কুসংস্কারকে অন্তর থেকে ঘৃণা করেন
সেই সমস্ত প্রকৃত মুসলমানদেরকে বিদাতপন্থী সূফীরা ‘ওহাবি’ বলে গালি দেয়। অজ্ঞ লোকেরা না জেনে শিরক বেদাতকে ধর্ম বলে মনে করে এবং শিরক বিদাতের বিরোধীতাকারী সম্মানিত আলেমদেরকে ইসলামের দুশমন বলে মনে করে, তাদের নামে মিথ্যা কথা প্রচার করে বেড়ায়, আল্লাহু মুস্তাআ’ন! মূলত পীরের মুরিদ আর মাযারভক্ত সূফীরা একজন সৌদি ‘মুজাদ্দিদ’ আলেম, ‘শায়খুল ইসলাম’ মুহাম্মদ বিন আব্দুল ওহহাব রহঃ এর নাম অনুসারে এই গালি দিয়ে থাকে।
মুহাম্মদ বিন আব্দুল ওহহাব রহঃ কে ছিলেন?
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আ’লাইহি ওয়া সাল্লাম বলেছেন, “আল্লাহ তাআ’লা প্রতি একশ বছরের মাথায় এই উম্মতের জন্য এমন একজনকে পাঠাবেন যিনি দ্বীন-ইসলামকে সংস্কার করবেন।”
সুনানে আবু দাউদঃ হাদিস নং- ৪২৯১, শায়খ আলবানী হাদীসটিকে সহীহ বলেছেন।
সৌদি আরবের ‘শায়খুল ইসলাম’ মুহাম্মদ বিন আব্দুল ওহহাব রহঃ (জন্ম ১৭০৩, মৃত্যু ১৭৯২ ইং) ছিলেন একজন প্রখ্যাত আলেমে দ্বীন ও তাঁর সময়ের একজন ‘মুজাদ্দিদ’ বা দ্বীনের সংস্কারক। তাঁর সময়ে বর্তমান আরব বিশ্বের বিভিন্ন জায়গায় ওলি আওলিয়াদের ভালোবাসা, তাদের ওসীলা ধরে জান্নাত যাওয়া ও তাদের মাযারকে কেন্দ্র করে অনেক শিরক ও বেদাত প্রচলিত ছিলো। এমনকি আমাদের দেশের অজ্ঞ লোকেরা যেমন আজমীর, বায়েজিদ বোস্তামি, শাহ জালাল ইত্যাদি মাযারে যায় সন্তান ও টাকা-পয়সা পাওয়ার জন্য, ঠিক তেমনি আরবের নামধারী মুসলমান সমাজের অনেক নারীরা হজ্জ-ওমরা করে মক্কার অদূরে একটা পুরুষ খেজুর গাছ জডিয়ে ধরে তার কাছে সন্তান কামনা করতো, নাউযুবিল্লাহি মিন যালিক।

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...