Showing posts with label মিথ্যা খবর. Show all posts
Showing posts with label মিথ্যা খবর. Show all posts

Thursday, 4 September 2014

নবী (সাঃ) কবর স্হানান্তর মূলক খবর যঘন্য বিভ্রান্তিকর মিথ্যাচার



রহমান রহীম আল্লাহ্‌ তায়ালার নামে-

masjid-nabawiবিদ্যুতের বেগে মিডিয়া থেকে মিডিয়ায় প্রচার হয়ে চলেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কবর শরীফকে স্থানান্তরের পরিকল্পনার সংবাদ।
অনলাইন, ব্লগ, ম্যাগাজিন, দৈনিক পত্রিকা, ফেসবুক, টুইটার কোথাও বাদ নেই। আলোচনা ও সমালোচনার ঝড় বয়ে চলছে বিষয়টি নিয়ে। কিন্তু এর বাস্তবতা কি, শরীয়ত সম্মত কি না, আসলেই এরকম কোন পরিকল্পনা হয়েছিল কি না? তা নিয়ে কারো মাথা ব্যাথ্যা নেই। মিথ্যা সংবাদ, মিথ্যা কথা, মুখরোচক বিষয় মানুষের কাছে এত প্রিয় যে, দ্রুততম সময়ে তা প্রচার করতে না পারলে যেন তার পেটের ভাত হজমই হয় না।
সংবাদ মাধ্যমে খবরটির এত হিড়িক দেখে আমি আজ ফোন করেছিলাম, মসজিদে নববীর বাউণ্ডারী সংলগ্ন প্রতিষ্ঠিত কোর্টের অন্যতম সম্মানিত বিচারক শাইখ হাসান সা’দ আল গামেদীর কাছে।
তিনি বললেন, একটি অপপ্রচার। একটি মিথ্যা সংবাদ। সৌদী সরকার এরকম কোন পরিকল্পনা কখনই নেয়া হয়নি। তাছাড়া এটা শরীয়তের সম্পূর্ণ খেলাফ। তাই এদেশের মুফতীদের পক্ষ থেকে এধরণের ফতোয়া প্রদানের প্রশ্নই উঠে না। তিনি বললেন, মসজিদে নববী দক্ষিণ তথা কিবলার দিকে সম্প্রসারণের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করে দেয়া হয়েছে।
আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ এর ওফাতের পর সাহাবীগণ তাঁর দাফন কোথায় হবে তা নিয়ে ভিন্ন ভিন্ন মত প্রকাশ করছিলেন। তখন আবু বকর (রাঃ) যে কথা বলেছেন তা আমি ভুলি নি। তিনি বলেছেন, আল্লাহ তায়ালা নবীদেরকে এমন স্থানেই মৃত্যু দান করেন, যেখানে দাফন হওয়া ঐ নবী পছন্দ করতেন। অতএব তাঁর বিছানার স্থানেই তাঁকে দাফন কর। (তিরমিযী, হা/1018)
মিথ্যা সংবাদ বিশ্বাস ও প্রচার করা থেকে সকলেই সতর্ক থাকা দরকার।
অন্যথা আপনি এই হাদীছ অনুযায়ী মিথ্যাবাদী গণ্য হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “কোন ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে, সে যা শুনবে (তা যাচাই-বাছাই না করে) তাই বলে বেড়াবে।” (সহীহ মুসলিম)
শেইখ আব্দুল্লাহ আল-কাফি
বৃটিশ সাংবাদিক ইন্দ্র জোনসনেএর লেখা খবর এক বড় ধরনের মিথ্যারোপ ও ইসলামের বিরুদ্ধে গভীর ষঢ়যন্ত্র .সউদী আরবের আরবী পত্রিকায় এর জোরাল নিন্দা প্রতিবাদ করা হয়েছে এতে বলা হয়েছে মুসলমানদের মধ্যে অনৈক্য বিভ্রান্তি ও ফিতনা সৃষ্টির জন্যই তা প্রচার করা হয়েছে —– এ যমিন যত দিন থাকবে ততদিন তাঁর কবর অবশিষ্ট থাকবে — বিস্তারিত পড়ার জন্য লিংক দেয়া হল: http://sabq.org/eekgde  

মিথ্যা খবর রাসুল সাঃ এর দেহবাশেষ তাঁর কবর থেকে উঠিয়ে অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলছে



সউদী সরকার নাকি রাসুল সাঃ এর দেহবাশেষ তাঁর কবর থেকে উঠিয়ে অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলছে? নাউযুবিল্লাহি মিন যালিক !!
গতকাল রাত থেকে একটা নিউজ দেখলাম যা বিভিন্ন দেশি-বিদেশি সাইটে প্রচার করে মুসলমানদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করছে ইসলামের দুশমন ও বেদাতপন্থী লোকেরা।
ইহুদীদের দোসর, খ্রীস্টানদের মিডিয়া, লন্ডন থেকে প্রকাশিত ইন্ডিপেন্ডেন্ট নামক ইসলাম বিদ্বেষী পত্রিকা থেকে একটা নিউজ প্রচার করা হচ্ছে, সউদী সরকার নাকি রাসুল (সাঃ) এর দেহবাশেষ তাঁর কবর থেকে উঠিয়ে অজ্ঞাত স্থানে সরিয়ে ফেলার পরিকল্পনা করছে – লা হা’উলা ওয়ালা ক্ব্যুওয়্যাতা ইল্লা বিল্লাহ।

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...