Showing posts with label ঈদ মুবারক. Show all posts
Showing posts with label ঈদ মুবারক. Show all posts

Friday, 16 August 2019

ঈদ মুবারক, না কি ভিন্ন সম্ভাষণ?


·
পরম করুণাময় অসীম দয়ালু মহান আল্লাহ’র নামে শুরু করছি।
যাবতীয় প্রশংসা বিশ্বজগতের মহান প্রভু আল্লাহ তা‘আলার জন্য। যিনি বলেছেন, “আর সে বিষয়ের পেছনে ছুটো না (কোরো না, বোলো না, সাক্ষ্য দিয়ো না), যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই। কান, চোখ, আর অন্তর—এগুলোর প্রত্যেকের বিষয়ে অবশ্যই তোমাকে জিজ্ঞাসাবাদ করা হবে।” [সূরাহ ইসরা: ৩৬]
দয়া ও শান্তি অবতীর্ণ হোক প্রিয় নাবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ’র প্রতি। যিনি বলেছেন, “বিনা ‘ইলমে যাকে ফাত‌ওয়া দেওয়া হয় (এবং সেই ভুল ফাত‌ওয়া দ্বারা সে ভুলকর্ম করে), তবে তার পাপ ওই মুফতীর ওপর বর্তাবে।” [আবূ দাউদ, হা/৩৬৫৯; সনদ: হাসান]
·
প্রাক্‌কথন:
হাল আমলে আমাদের সোনার বাংলাদেশে বেশ কিছু দা‘ঈর আভির্ভাব ঘটেছে, যাঁরা ‘আলিমদের সাথে কানেক্টেড না থেকে নিজেরাই ইজতিহাদ করে ফাত‌ওয়া দিচ্ছেন। শরিয়তের সাধারণ উসূল তথা মূলনীতি (basic principle) সম্পর্কে না জানার কারণে তাঁরা বিভ্রান্তিকর ফাতওয়া প্রদান করছেন। তাঁদেরই কতিপয়কে ইদানীং দেখা যাচ্ছে—তাঁরা বলছেন, ঈদ মুবারাক বলা বিদ‘আত অথবা না-জায়েজ অথবা কমপক্ষে মাকরূহ। এই বিষয়টি নিয়ে সেই দা‘ঈগণ এবং তাদের অন্ধ অনুসারীরা খুতবায়, সেমিনারে এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় উদ্ভট ও মূর্খতামূলক কথা বলছেন।
জনৈক দা‘ঈকে—যিনি কিনা পিএইচডি ডিগ্রিধারী প্রাবন্ধিক—তাঁর এক লেকচারে বলতে শোনা গেছে, “ঈদ মুবারক শব্দটিই উদ্ভট, এর কোনো অর্থই হয় না! অতএব এই সম্ভাষণ বর্জন করুন।” লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ। কী ধরনের অজ্ঞতামূলক কথাবার্তা! তাই মনে করলাম, এ বিষয়ে সালাফী ভাইদের অমূলক ও ভুল ধারণা দূর করা দরকার। সে লক্ষ্যেই ‘আলিমদের বক্তব্য ও ফাতওয়া উল্লেখপূর্বক এই নিবন্ধটির অবতারণা। নিম্নে আমরা এই বিষয়ে সংক্ষিপ্ত পরিসরে ‘আলিমদের বক্তব্য থেকে কিছু জানব, ইনশাআল্লাহ।
শুরুতেই বক্ষ্যমাণ নিবন্ধে যেসব বিষয়ে আলোচনা করা হয়েছে, তা বলে দিচ্ছি। প্রথমত, ঈদের মুবারকবাদ কাকে বলে এবং শরিয়তে এর দলিল আছে কি না, তা নিয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয়ত, আলোচনা বুঝার জন্য ইসলামী শরিয়তের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি সম্পর্কে আলোচনা করা হয়েছে। তৃতীয়ত, ঈদে মুবারকবাদ জানানো যে ইবাদত নয়, তা প্রমাণ করা হয়েছে। চতুর্থত, ‘ঈদ মুবারক’ বলার ব্যাপারে যুগশ্রেষ্ঠ বিদ্বানদের বক্তব্য পেশ করা হয়েছে। পঞ্চমত, ঈদের মুবারকবাদ জানানোর সময় সম্পর্কে সংক্ষেপে আলোকপাত করা হয়েছে। ওয়া বিল্লাহিত তাওফীক্ব।
·
ঈদের মুবারকবাদ কী?

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...