Showing posts with label যুলহাজ্ব মাসের প্রথম দশদিনে যা করণীয়. Show all posts
Showing posts with label যুলহাজ্ব মাসের প্রথম দশদিনে যা করণীয়. Show all posts

Friday, 16 August 2019

যুলহাজ্ব মাসের প্রথম দশদিনে যা করণীয়


[সৌদি আরবের সর্বোচ্চ ‘উলামা পরিষদের সাবেক সদস্য, বিগত শতাব্দীর শ্রেষ্ঠ মুফাসসির, মুহাদ্দিস, ফাক্বীহ ও উসূলবিদ, আশ-শাইখ, আল-‘আল্লামাহ, ইমাম মুহাম্মাদ বিন সালিহ আল-‘উসাইমীন (রাহিমাহুল্লাহ) প্রণীত নিবন্ধের সরল বঙ্গানুবাদ]
·
যাবতীয় প্রশংসা জগৎসমূহের প্রতিপালক মহান আল্লাহ’র জন্য। দয়া ও শান্তি অবতীর্ণ হোক সাইয়্যিদুল মুরসালীনের ওপর। অতঃপর:
নিশ্চয় এটি আল্লাহ’র পরম দয়া ও অনুগ্রহ যে, তিনি তাঁর সৎকর্মপরায়ণ বান্দাদের জন্য কিছু মৌসুস নির্ধারণ করেছেন, যেসব মৌসুমে তারা বেশি বেশি সৎ আমল করবে। যুলহাজ্ব মাসের প্রথম দশদিন এসব মৌসুমের মধ্যে অন্যতম।
·
ফজিলত:
যুলহাজ্ব মাসের প্রথম দশদিনের ফজিলতে কুরআন-সুন্নাহ’র অনেক দলিল বর্ণিত হয়েছে। যেমন:
১. মহান আল্লাহ বলেছেন, وَالْفَجْرِ. وَلَيَالٍ عَشْرٍ “শপথ ফজরের এবং দশ রজনীর।” [সূরাহ ফাজর: ১-২] ইবনু কাসীর (রাহিমাহুল্লাহ) বলেছেন, المراد بها عشر ذي الحجة كما قالهه ابن عباس وابن الزبير ومجاهد وغيرهم “এর দ্বারা উদ্দেশ্য হলো যুলহাজ্ব মাসের প্রথম দশ দিন। যেমনটি বলেছেন ইবনু ‘আব্বাস, ইবনু যুবাইর, মুজাহিদ প্রমুখ।”
২. ইবনু ‘আব্বাস (রাদ্বিয়াল্লাহু ‘আনহুমা) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, مَا مِنْ أَيَّامٍ الْعَمَلُ الصَّالِحُ فِيهِنَّ أَحَبُّ إِلَى اللّهِ مِنْ هذِهِ الْأَيَّامِ الْعَشَرَةِ قَالُوا: يَا رَسُولَ اللّهِ وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللّهِ؟ قَالَ: وَلَا الْجِهَادُ فِي سَبِيلِ اللّهِ إِلَّا رَجُلٌ خَرَجَ بِنَفْسِه وَمَالِه فَلَمْ يَرْجِعْ مِنْ ذلِكَ بِشَيْءٍ “আল্লাহ তা‘আলার নিকট তাঁর দিনসমূহের মধ্যে এমন কোনো দিন নেই, যে দিনের আমল এ দশদিনের আমল অপেক্ষা অধিক প্রিয়।” সাহাবীগণ জিজ্ঞেস করলেন, ‘হে আল্লাহ’র রসূল! আল্লাহ’র রাস্তায় জিহাদও নয় কি?’ তিনি বললেন, “আল্লাহ’র রাস্তায় জিহাদও নয়। তবে সে ব্যতীত, যে নিজের জীবন ও সম্পদ নিয়ে বের হয়েছে, আর তা হতে কোনো কিছু নিয়েই ফিরেনি।” [সাহীহ বুখারী, হা/৯৬৯]
৩. মহান আল্লাহ বলেছেন, وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَات “যেন তারা নির্দিষ্ট দিনসমূহে আল্লাহ’র নাম স্মরণ করতে পারে।” [সূরাহ হাজ্ব: ২৮] ইবনু ‘আব্বাস (রাদ্বিয়াল্লাহু ‘আনহুমা) ও ইবনু কাসীর (রাহিমাহুল্লাহ) বলেছেন, “নির্দিষ্ট দিনসমূহ মানে যুলহাজ্ব মাসের প্রথম দশদিন।”
৪. ইবনু ‘উমার (রাদ্বিয়াল্লাহু ‘আনহুমা) থেকে বর্ণিত, তিনি বলেছেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ما من أيّام أعظم عند الله سبحانه ولا أحب إليه العمل فيهن من هذه الأيام العشر، فأكثروا فيهن من التهليل والتكبير والتحميد “আল্লাহ তা‘আলার নিকট তাঁর দিনসমূহের মধ্যে এমন কোনো দিন নেই, যে দিনের মর্যাদা এবং আমল এ দশদিনের মর্যাদা ও আমল অপেক্ষা অধিক প্রিয়। সুতরাং তোমরা এই দিনগুলোতে বেশি বেশি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, ‘আল্লাহু আকবার’ এবং ‘আল-হামদুলিল্লাহ’ বলো।” [ত্বাবারানী, মু‘জামুল কাবীর]
৫. তাবি‘ঈ সা‘ঈদ বিন জুবাইর (রাহিমাহুল্লাহ) যখন যুলহাজ্ব মাসের প্রথম দশকে উপনীত হতেন, তখন তিনি ইবাদতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতেন। [দারিমী]

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...