Showing posts with label সৌদি আরব. Show all posts
Showing posts with label সৌদি আরব. Show all posts

Friday, 16 October 2026

আলে সৌদ মুসলিম বিশ্বের জন্য আল্লাহর এক নিয়ামত:

  


আলে সৌদকে যতটা ঘৃণা করা হয়, তার চেয়ে অনেক কম বোঝার চেষ্টা করা হয়।

ইসলামি বিশ্বের জন্য সৌদি আরব কী কী করেছে, তা স্মরণ করিয়ে দিচ্ছি।

অকৃতজ্ঞ আর অজ্ঞরা দাবি করে, “সৌদি আরব শুধু আমেরিকার সেবা করে।” অথচ, 

৹ এই সেই দেশ, যে তার ভূখণ্ড থেকে শিরক, বিদআত, জাদু ও জ্যোতিষচর্চা নির্মূল করেছে।

৹ এই সেই দেশ, যে বিশ্বব্যাপী ১৪৫.৭৯ বিলিয়ন ডলার সহায়তা প্রদান করেছে।

৹ এই সেই দেশ, যে দুই পবিত্র মসজিদের সম্প্রসারণ করেছে, যাতে লাখ লাখ মানুষ নিরাপদে হজ ও উমরা পালন করতে পারেন।

৹ এই সেই দেশ, যে ইয়েমেনে সামরিক হস্তক্ষেপের জন্য ইসরায়েলের একটি প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

৹ এই সেই দেশ, যে তার শিশুদের কুরআন মুখস্থ করতে এবং বিশুদ্ধ তাওহীদ অধ্যয়ন করতে শেখায়।

৹ এই সেই দেশ, যে বিশ্বের বিভিন্ন স্থানে ১,৫০০টিরও বেশি মসজিদ এবং শত শত ইসলামি কেন্দ্র, বিদ্যালয় ও হাসপাতাল নির্মাণ করেছে।

৹ এই সেই দেশ, যে বিনা মূল্যে ইসলামি শিক্ষা প্রদান করে এবং এমন দাওয়াহ কেন্দ্র পরিচালনা করে, যেগুলোর মাধ্যমে প্রতিবছর হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করে।

৹ এই সেই দেশ, যে কিং সালমান মানবিক সহায়তা ও ত্রাণ কেন্দ্রের মাধ্যমে ১১৩টি দেশে হাজার হাজার প্রকল্পে ৮.৫ বিলিয়ন ডলারেরও বেশি ব্যয় করেছে।

৹ এই সেই দেশ, যার কিং ফাহদ কুরআন মুদ্রণ কমপ্লেক্স বিনা মূল্যে কুরআন, হাদীস, আকীদা, তাফসীর ও ফিকহের ৩৬০ মিলিয়নেরও বেশি কপি বিতরণ করেছে।

৹ এই সেই দেশ, যে লাখ লাখ শরণার্থীকে আশ্রয় দেয়; বিশেষ করে বহু বর্মার হাজার হাজার অধিবাসীদের জায়গা করে দেয়

৹ এই সেই দেশ যার মদীনার ইসলামি বিশ্ববিদ্যালয়ে ১৭০টিরও বেশি দেশের কয়েক দশ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেয় এবং তাদের তাওহীদের দাঈ হিসেবে নিজ নিজ দেশে পাঠায়।

৹ এই সেই দেশ, যার মসজিদগুলো আলেমদের দারসে মুখরিত। 

৹ এই সেই দেশ, যার শত শত যুবক হাদীসের মৌলিক কিতাবগুলো মুখস্থ করে চলেছে। 

৹ এই সেই দেশ, যাতে নাস্তিকতার কোনো সুযোগ নেই। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দীনী শিক্ষা বাধ্যতামূলক। 

৹ এই সেই দেশ যে ইয়েমেনের সরকারের অন্যতম প্রধান সমর্থক হিসেবে দাঁড়িয়েছে এবং হুথিদের হাত থেকে দুই পবিত্র মসজিদকে রক্ষা করে।

৹ এই সেই দেশ, যার প্রতিষ্ঠার ভিত্তি ছিল তাওহীদের বাণী, গণতন্ত্র নয়।

৹ এই সেই দেশ, যে বিশ্বের বিভিন্ন স্থানে দুর্বল জনগোষ্ঠীকে খাদ্য, চিকিৎসাসেবা, বিশুদ্ধ পানি, আশ্রয়, শিক্ষা ও নিরাপত্তা প্রদান করে।

৹ এই সেই দেশ, যে ফিলিস্তিন ও সিরিয়ার পুনর্গঠনে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করে, সুদানে র‍্যাপিড সাপোর্ট ফোর্সেসের বিরুদ্ধে লড়াই করে এবং বারবার পাকিস্তানের অর্থনীতিকে রক্ষা করে।

৹ এই সেই দেশ, যে তার সার্বভৌম সম্পদ তহবিলের পরিমাণ ১৫০ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলারে উন্নীত করেছে এবং তার মোট দেশজ উৎপাদন দ্বিগুণ করেছে।

৹ এই সেই দেশ, যে এখনো ইসরায়েলকে স্বীকৃতি দিতে অস্বীকার করে এবং ১৯৬৭ সালের সীমান্তের প্রশ্নে নিজের অবস্থানে অটল রয়েছে।

৹ এই সেই দেশ, যে ইরানি ও ইসরায়েলি—উভয় ধরনের সম্প্রসারণবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে।

৹ এই সেই দেশ, যে লাখ লাখ মুসলিম প্রবাসীকে প্রশিক্ষণ দেয় ও কর্মসংস্থানের ব্যবস্থা করে; তাঁরা নিজ নিজ দেশে তাঁদের পরিবারের ভরণপোষণ করেন।

৹ এই সেই দেশ, যে বাহরাইনের সরকারকে উৎখাতের চেষ্টাকারী শিয়া অভ্যুত্থানের সময় দেশটির প্রতিরক্ষায় সেনা পাঠিয়েছিল।

৹ এই সেই দেশ, যে কুয়েতের পাশে দাঁড়িয়েছিল এবং সাদ্দামকে বিতাড়িত করতে সহায়তা করেছিল।

৹ এই সেই দেশ, যে বিভিন্ন বিভ্রান্ত ও অন্যান্য উগ্রপন্থী গোষ্ঠীকে দমন করেছে।

৹ এই সেই দেশ, যে সুয়েজ সংকটের সময় রাজনৈতিক, আর্থিক ও স্বেচ্ছাসেবী শক্তি দিয়ে মিশরকে সহায়তা করেছিল।

৹ এই সেই দেশ, যে ১৯৭৯ সালে মসজিদুল হারাম দখলকারী খারিজিদের পরাস্ত করেছিল।

৹ এই সেই দেশ, যে ১৯৪৮, ১৯৬৭ ও ১৯৭৩ সালে ফিলিস্তিনের জন্য লড়াই করতে সেনা পাঠিয়েছিল।

৹ এই সেই দেশ, যে কাতিফ ও নাজরানে শিয়া হুমকি ও অভ্যুত্থানগুলোকে নিষ্ক্রিয় করেছে।

৹ এই সেই দেশ, যে তেল অবরোধ কার্যকর করে পশ্চিমা বিশ্বকে নতজানু হতে বাধ্য করেছিল।

৹ এই সেই দেশ, যে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আদায়ের জন্য ব্যাপক কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে।

৹ এই সেই দেশ, যার উপসাগরীয় অঞ্চলে যেকোনো শিয়া সম্প্রসারণ পরিকল্পনা প্রতিহত করার সক্ষমতা রয়েছে।

৹ এই সেই দেশ, যে মসজিদুল হারামে চারটি পৃথক সালাতের স্থান বিলুপ্ত করে একজন ইমামের পেছনে সালাত আদায়ের ব্যবস্থা করেছে।

৹ এই সেই দেশ, যে আলেমদের মর্যাদা বৃদ্ধি করে, শরিয়াহ কার্যকর করে এবং প্রকাশ্যে সালাফিয়্যাহর দাওয়াত দেয়।

৹ এই সেই দেশ, যে নিজের জনগণ ও বিশ্বের মুসলিমদের গভীরভাবে ভালোবাসে।

৹ সৌদি আরব দুর্বল নয়। দেশটি দীর্ঘমেয়াদি কৌশল নিয়ে এগিয়ে চলছে।

৹ এটি এমন এক নীরব, প্রকৃত সেবা, যা ভাইরাল ভিডিও তৈরি করে না; বরং উম্মাহকে টিকিয়ে রাখতে ভূমিকা রাখে।

তারা নিষ্পাপ নয়। আমরা সবাই ভুল করি।

বিশ্বের মুসলিমদের উচিত আল্লাহর শুকরিয়া আদায় করা, কারণ তিনি তাঁদের এমন শক্তিশালী শাসক দিয়েছেন, যাঁরা মুসলিমদের রক্ষা করেন এবং উম্মাহকে ঐক্যবদ্ধ করেন।

আল্লাহ তাঁদের ত্রুটিগুলো ক্ষমা করে দিন এবং তাঁদের সেবার বিনিময়ে তাঁদের প্রচুর বরকত দান করুন।

Sunday, 28 January 2024

এক নজরে সৌদি আরব



▬▬▬◆◈◆▬▬▬

সৌদি আয়তনের দিক থেকে পশ্চিম এশিয়ার সর্ববৃহৎ দেশ। আরব উপদ্বীপের বিরাট অংশই এ রাজ্যের আওতায়। নদীবিহীন এ দেশটি আরব বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। বর্তমান বিশ্বের মজুদ তেলের এক-তৃতীয়াংশের অধিকারী ও মানবিক সাহায্যে বিশ্বসেরা এবং বিনিয়োগে সপ্তম স্থান অধিকারী মুসলিম বিশ্বের সর্বশ্রেষ্ঠ শক্তিশালী এ দেশটির বাদশাহ প্রভাবশালী বিশ্বব্যক্তিত্বের মধ্যে চতুর্থ ও মুসলিম নেতৃবৃন্দের মধ্যে প্রথম স্থানের অধিকারী। জি-২০-এর একমাত্র মুসলিম রাষ্ট্র সৌদি আরব। নিম্নে এর সাধারণ মৌলিক সর্বশেষ তথ্যাবলি প্রদান করা হলো:

🇸🇦 সরকারি নাম : আল মামলাকাতুল আরবিয়্যাতুস সউদিয়া (রাজকীয় সৌদি আরব) Kingdom of Saudi Arabia (KSA)

🇸🇦 প্রথম সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠা : ১৭৪৪ ঈসায়ি, প্রতিষ্ঠাতা : মুহাম্মাদ বিন সাউদ

দ্বিতীয় সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠা : ১৮২৪ ঈসায়ি, প্রতিষ্ঠাতা : তুর্কি বিন আবদুল্লাহ

তৃতীয় সৌদি রাষ্ট্রের প্রতিষ্ঠা : ১৯২৬ ঈসায়ি, প্রতিষ্ঠাতা : আবদুল আযীয বিন আবদুর রহমান

🇸🇦 স্বীকৃতি লাভ : ২০শে মে ১৯২৭ ঈসায়ি

একত্রীকরণ ও স্বাধীনতা : ১৯৩২ সালের ২৩শে সেপ্টেম্বর সব গোত্র ও প্রদেশ একত্রীকরণ করা হয়। সে জন্য প্রতি বছর ২৩শে সেপ্টেম্বরই সৌদি আরবের জাতীয় দিবস উদযাপন করা হয়। এটি সৌর হিজরি সনের প্রথম দিন।

🇸🇦 রাজধানী : রিয়াদ। এ ছাড়াও সৌদি আরবে ১৩টি প্রাদেশিক প্রশাসনিক রাজধানী আছে।

🇸🇦 সরকারপদ্ধতি : একচ্ছত্র রাজতন্ত্র, রাষ্ট্রপ্রধান খাদিমুল হারামাইন বাদশাহ সালমান বিন আবদুল আযীয আল-সাউদ, যুবরাজ মুহাম্মদ বিন সালমান বিন আব্দুল আযীয আল সাউদ।

🇸🇦 আয়তন : প্রায় ২২,৫০,০০০ বর্গকিলোমিটার বা ৮,২৯,৯৯৬ বর্গমাইল

🇸🇦 ভৌগোলিক সীমারেখা : উত্তরে- জর্ডান ও ইরাক, দক্ষিণে ওমান ও ইয়ামন, পূর্বে কুয়েত, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত ও আরব সাগর, পশ্চিমে লোহিত সাগর।

🇸🇦 ধর্ম : সৌদি আরবের রাষ্ট্রধর্ম ইসলাম। সৌদি পরিচয় বহনকারী সবাই মুসলমান। তাদের অধিকাংশই আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের অনুসারী। তবে আল-কাতিফ, আল-আহসা, নাজরানে কিছু শিয়াদের বসবাস রয়েছে। সেখানে অবস্থানরত অমুসলিম জনগণও তাদের মানবিক ও ধর্মীয় অধিকার পুরোপুরিভাবে ভোগ করছে।

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...