উত্তর প্রদান করেছেনঃ শাইখ সালিহ আল মুনাজ্জিদ | অনুবাদঃ সরল পথ Team
প্রশ্নঃ
আমার বয়স ১৬ বছর। আমার পরিবারের কেউই ইসলামের বিধিবিধানগুলো পালন করে না। আমিই পরিবারের একমাত্র সদস্য যে আমার সাধ্যমত সর্বোত্তম চেষ্টা করি সালাত পড়ার এবং ইসলাম মেনে চলার।
আমার পরিবার আমার সালাত পড়া এবং ইসলাম পালনের ঘোর বিরোধী। আমার মা চান না আমি ফজর এবং এশার সালাত পড়ি কারন ফজরের সময় অনেক সকালে উঠতে হয় আর এশার সালাত রাতে দেরীতে পড়তে হয়। কিন্তু আমি যেভাবেই হোক সালাত আদায়ের চেষ্টা করি, যতটা সম্ভব লুকিয়ে লুকিয়ে। আর যখনি মা জিজ্ঞেস করেন যে আমি ফজর আর এশা পড়েছি কিনা আমি সবসময় মিথ্যা কথা বলি। আচ্ছা, এই পরিস্থিতিতে কি মিথ্যা বলা জায়েজ?