Showing posts with label সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য. Show all posts
Showing posts with label সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য. Show all posts

Tuesday, 30 July 2024

পিতা মাতার সাথে সদ্ব্যবহারের ৩৫ টি আদব:

 পিতা মাতার সাথে সদ্ব্যবহারের ৩৫ টি আদব:

১- তাদের কাছে অবস্থানের সময় মোবাইল ফোন বন্ধ রাখা।

২- চুপচাপ তাদের কথা শোনা।

৩- তাদের মত গ্রহণ করা।

৪- তাদের কথবার্তায় আগ্রহী হওয়া।

৫- সরাসরি তাদের দিকে দৃষ্টপাত করা।

৬- সবসময় তাদের প্রসংশা করা এবং তাদের সঙ্গ দেওয়া।

৭- খুশির সংবাদে তাদের অংশী করা।

৮- মন্দ সংবাদ তাদের না বলা।

৯- তাদের বন্ধু বান্ধব এবং তারা যাদের ভালো বাসে, তাদের প্রসংশা করা।

১০- তাদের অবদানগুলিকে সবসময় স্মরণ করা।

১১- তাদের সাথে কথাবার্তায় আগ্রহ প্রকাশ করা; যদিও তারা সেটা বার বার বলে।

১২- অতীতের বেদনাদায়ক মুহূর্ত বর্ণনা না করা।

১৩- অপ্রাসঙ্গিক কথা বার্তা না বলা।

১৪- সম্মানের সহিত তাদের নিকট অবস্থান করা।

১৫- তাদের মতামত ও চিন্তাধারাকে তুচ্ছ তাচ্ছিল্য না করা। 

১৬- তাদের কথা বার্তার সময় তাদের প্রত্যাখ্যান না করা। এ ভাবে যে তারা বলতেই থাকলো আর তুমি অন্য দিকে ব্যস্ত থাকলে।

১৭- তাদের বয়সের খেয়াল রাখা এবং নাতি নাতনী ইত্যাদির মাধ্যমে তাদের কষ্ট না দেওয়া।

১৮- তাদের সামনে নাতি পুতিদের মারধর না করা।

১৯- তাদের সবরকমের সুপরামর্শ গ্রহণ করা।

২০- তাদের উপস্থিতিতে নিজে দায়িত্ব পালন করা।

২১- তাদের উপর কন্ঠস্বর উঁচু না করা।

২২- তাদের সামনে ও তাদের দিকে না চলা।

২৩- তাদের পূর্বে না খাওয়া।

২৪- তাদের দিকে চোখ রাঙিয়ে না দেখা।

২৫- তাদের নিয়ে সবসময় গর্ব করে।

২৬- তাদের দিকে পা করে না বসা এবং বসার সময় তাদের দিকে পিঠ না করা।

২৭- তাদের গলির পাত্র না করা। (সন্তানের কারণে যেন তারা গালি না খায়)

২৮- সবসময় তাদের জন্য দুআ করা।

২৯- তাদের নিকট ক্লান্তিবোধ ও অনিহা প্রকাশ না করা।

৩০- তাদের ভুলের কারণে হাসাহাসি না করা।

৩১- তাদের কোনো কিছু হুকুম করার পূর্বে তাদের সেবা করা।

৩২- সবসময় তাদের যিয়ারত করা এবং তাদের উপর রাগ না করা।

৩৩- তাদের সাথে কথাবার্তার সময় শালীন শব্দ চয়ন করা। 

৩৪- তাদের নিকট যা সবচেয়ে পছন্দনীয় নাম তা দ্বারা তাদের ডাকা। 

৩৫- সব কিছুর উপর এবং সব লোকের উপর তাদের প্রাধান্য দেওয়া।

🌸তাঁরা পৃথিবীর উপরে তোমার গুপ্তধন। হতে পারে অচিরেই তাঁরা মাটির নিচে চলে যাবেন।

👆🏼 হোয়াটস অ্যাপ এর ইতিহাসে আমার নিকট এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ও উত্তম মেসেজ।

⭐এর প্রত্যেকটি পয়েন্ট অপরটির থেকে গুরুত্বপূর্ণ,

তাই আমি বুঝে বুঝে তা অনুধাবন করার পরামর্শ দিচ্ছি এবং নিজ পিতামাতার সাথে আমাদের ব্যবহার ও উঠা বসার হিসাব নিকাশ করার আবেদন জানাচ্ছি।

🌹 পিতামাতার সাথে সদ্ব্যবহার স্বরূপ সব চেয়ে ছোট দায়িত্ব হিসাবে মেসেজটির প্রচার প্রসার কামনা করছি।

🍥 নিজ সন্তানদের নিকট পাঠিয়ে দিন। (হতে পারে কেউ শিক্ষা গ্রহণ করবে)

✍️অনুবাদে, আব্দুর রাকীব বুখারী মাদানী। (বেনামী আরবী মেসেজ হতে গৃহীত)

Monday, 1 September 2014

সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য


শুরু করছি মহান আল্লাহর নামে যানি পরম করুনাময়, অসীম দয়ালু।
সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য
images
সন্তানের প্রতি পিতা মাতার কর্তব্য
আল্লাহ তা‘আলা মানব জীবনকে সন্তান-সন্তুতির মাধ্যমে ভারসাম্যপূর্ণ এবং আকর্ষণীয় করেছেন। পারিবারিক জীবনে সন্তান-সন্ততি কতবড় নিয়ামত তা যার সন্তান হয়নি তিনি সবচেয়ে বেশি উপলব্ধি করে থাকেন। যাদেরকে আল্লাহ রাববুল আলামীন সন্তান দান করেছেন তাদের উপর এক মহান দায়িত্ব অর্পিত হয়েছে। পিতা-মাতার জন্য সবচেয়ে বড় ব্যর্থতা হবে যদি সন্তানকে আদর্শবান রূপে গড়ে না তুলতে পারেন। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে এসেছে,
তিনি বলেন, রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
«مَا مِنْ مَوْلُودٍ إِلاَّ يُولَدُ عَلَى الْفِطْرَةِ فَأَبَوَاهُ يُهَوِّدَانِهِ ، أَوْ يُنَصِّرَانِهِ ، أَوْ يُمَجِّسَانِهِ»

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...