Showing posts with label জাল ও য’ঈফ হাদীস. Show all posts
Showing posts with label জাল ও য’ঈফ হাদীস. Show all posts

Monday, 23 March 2020

রমাদানের মাঝে একটি বিকট শব্দে অনেক মানুষ মারা যাওয়ার হাদিস টির তাহকিক জানতে চাই



এ হাদিস সম্পর্কে মুহাদ্দিসদের মতামত:
◉ শাইখ আলবানী বলেন: হাদিসটি موضوع বা বানোয়াট।
◉ ইবনুল জাওযী তার আল মাউযুআত বা বানোয়াট হাদিস সংকলন গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন। (৩/১৯১)
তিনি বলেন: "هذا حديث لا يصح এ হাদিসটি সহিহ নয়। কারণ এর সনদে আব্দুল ওয়াহাব নামক একজন বর্ণনাকারী আছে, তার ব্যাপারে মুহাদ্দিসগণ শক্ত আপত্তি করেছেন। যেমন:
○ ক. উকাইলী বলেন: عبد الوهاب ليس بشيء “আব্দুল ওয়াহাব কিছুই নয়।” (এ বাক্যটি দ্বারা বর্ণনাকারীর প্রতি কঠোর সমালোচনা বুঝায়।)
○ খ. ইবনে হিব্বান বলেন: كان يسرق الحديث ؛ لا يحل الاحتجاج به “সে হাদিস চুরি করত। তার বর্ণিত হাদিস দ্বারা দলিল পেশ করা বৈধ নয়।”
○ গ. দারাকুতনী বলেন: منكر الحديث মুনকারুল হাদিস। এ ছাড়াও সনদে আরও সমস্যা আছে।
(শাইখ আলবানী রহ. এর সিলসিলা যঈফার ৬০৭৮ ও ৬০৭৯ নং হাদিস পর্যালোচনা থেকে সংক্ষেপিত)
◉ ইমাম যাহাবী বলেন: :باطل এ হাদিসটি বাতিল। (তারতীবুল মাউযুআত, ২৭৮)
◉ হাইসামী বলেন, এই হাদিসের বর্ণনা সূত্রে আব্দুল ওহাব ইবনুয যাহহাক নামক একজন বর্ণনাকারী রয়েছে যে মুহাদ্দিসীনদের দৃষ্টিতে মাতরূক বা পরিত্যাজ্য। (মাজমাউয যাওয়ায়েদ ৭/৩১৩)
◯ ইমাম ইবনুল কাইয়েম বলেন:
في أحاديث لا تصح في التواريخ المستقبلية
“অগ্রিম তারিখ নির্ধারণ করে বিভিন্ন ঘটনার ঘটার বেশ কিছু হাদিস পাওয়া যায়। কিন্তু সেগুলো সহিহ নয়।” সে সব হাদিসের মধ্যে একটি হল:
يكون صوت في رمضان إذا كانت ليلة النصف منه ليلة جمعة ، يصعق له سبعون ألفا ، ويصم سبعون ألفا
“অর্ধ রমজানের জুমার রাতে একটি আওয়াজ হবে। এতে সত্তর হাজার মানুষ বেহুশ হয়ে পড়ে যাবে....সত্তর হাজার মানুষ বোবা হয়ে যাবে.....।” (আল মানারুল মুনীফ ৯৬ পৃষ্ঠা)
সুতরাং পরিশেষে বলব, আমাদের কর্তব্য, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণনার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা এবং মিথ্যা, বানোয়াট বা বিশুদ্ধ সূত্রে অপ্রমানিত হাদিস থেকে সাবধান হওয়া। কেননা বানোয়াট, জাল-জঈফ হাদিস দ্বারা ইসলামের লাভ হয় না বরং ক্ষতি হয়। পরিণতিতে হাদিসের ভাষ্য অনুযায়ী, যে ব্যক্তি জেনেশুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নামে মিথ্যা হাদিস বর্ণনা করে তার পরিণত হয় জাহান্নাম।
আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন এবং হকের পথে অবিচল রাখুন। আমীন।
▬▬▬▬▬●●●▬▬▬▬▬
উত্তর প্রদানে:
আব্দুল্লাহিল হাদী বিন আব্দুল জলীল
দাঈ, জুবাইল দাওয়াহ সেন্টার, সৌদি আরব।

Wednesday, 5 April 2017

বইঃ হাদীসের নামে জালিয়াতি – প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা (ফ্রি ডাউনলোড)





বইঃ হাদীসের নামে জালিয়াতি – প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা (ফ্রি ডাউনলোড)

বইঃ হাদীসের নামে জালিয়াতি – প্রচলিত মিথ্যা হাদীস ও ভিত্তিহীন কথা
লিখেছেনঃ ড. খোন্দকার আব্দুলাহ জাহাঙ্গীর
{পি-এইচ. ডি. (রিয়াদ), এম. এ. (রিয়াদ), এম.এম. (ঢাকা)
অধ্যাপক, আল-হাদীস বিভাগ,
ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া}

সংক্ষিপ্ত বর্ণনাঃ কুরআন কারীমের পরে রাসূলুলাহ (সাঃ)-এর হাদীস ইসলামী জ্ঞানের দ্বিতীয় উৎস ও ইসলামী জীবন ব্যবস্থার দ্বিতীয় ভিত্তি। মুমিনের জীবন আবর্তিত হয় রাসূলুলাহ (সাঃ)-এর হাদীসকে কেন্দ্র করে। হাদীস ছাড়া কুরাআন বুঝা ও বাস্তাবায়ন করাও সম্ভব নয়। হাদীসের প্রতি এই স্বভাবজাত ভালবাসা ও নির্ভরতার সুযোগে অনেক জালিয়াত বিভিন প্রকারের বানোয়াট কথা ‘হাদীস’ নামে সমাজে প্রচার করেছে। সকল যুগে আলিমগণ এসকল জাল ও বানোয়াট কথা নিরীক্ষার মাধ্যমে চিহ্নিত করে মুসলমানদেরকে সচেতন করেছেন।

আমাদের দেশে যুগ যুগ ধরে হাদীসের পঠন, পাঠন ও চর্চা থাকলেও সহীহ, যয়ীফ ও বানোয়াট হাদীসের বাছাইয়ের বিষয়ে বিশেষ অবহেলা পরিলক্ষিত হয়। যুগ যুগ ধরে অগণিত বানোয়াট, ভিত্তিহীন ও মিথ্যা কথা হাদীস নামে আমাদের সমাজে প্রচারিত হয়েছে ও হচ্ছে। এতে আমরা রাসূলুলাহ (সাঃ)-এর নামে মিথ্যা বলার কঠিন পাপের মধ্যে নিপতিত হচ্ছি। এছাড়াও দুইভাবে আমরা ক্ষতিগ্রস্থ হচ্ছি। প্রথমত, এ সকল বানোয়াট হাদীস আমাদেরকে সহীহ হাদীসের শিক্ষা, চর্চা ও আমল থেকে বিরত রাখছে। দ্বিতীয়ত, এগুলির উপর আমল করে আমরা আলাহর কাছে পুরস্কারের বদলে শাস্তি পাওনা করে নিচ্ছি।

এই পুস্তকের প্রথম পর্বে হাদীসের পরিচয়, হাদীসের নামে মিথ্যার বিধান, ইতিহাস, হাদীসের নির্ভুলতা নির্ণয়ে সাহাবীগণ ও পরবর্তী মুহাদ্দিসগণের নিরীক্ষা পদ্ধতি, নিরীক্ষার ফলাফল, মিথ্যার প্রকারভেদ, মিথ্যাবাদী রাবীগণের শ্রেণীভাগ, জাল হাদীস নির্ধারণের পদ্ধতি ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করা হয়েছে। আশা করি এই আলোচনা পাঠকের মনের দ্বিধা ও অস্পষ্টতা দূর করবে এবং হাদীসের নির্ভুলতা রক্ষায় মুসলিম উম্মাহর অলৌকিক বৈশিষ্ট্য পাঠকের কাছে স্পষ্ট হবে।

দ্বিতীয় পর্বে আমাদের সমাজে প্রচলিত বিভিনড়ব ভিত্তিহীন, বানোয়াট ও জাল হাদীসের বিষয়ভিত্তিক আলোচনা করা হয়েছে। উল্লেখ্য যে, জাল হাদীসের বিষয়ে লেখকের মূলত নিজের কোনো মতামত উলেখ করা হয়নি। দ্বিতীয় হিজরীর তাবেয়ী ও তাবে- তাবেয়ী ইমামগণ থেকে শুরু করে পরবর্তী যুগের অগণিত মুহাদ্দিস রাসূলুলাহ (সাঃ)-এর নামে প্রচারিত সকল হাদীস সংকলন করে, গভীর নিরীক্ষা ও যাচাইয়ের মাধ্যমে সে সকল হাদীস ও রাবীদের বিষয়ে যে সকল মতামত প্রদান করেছেন লেখক মূলত সেগুলির উপরেই নির্ভর করেছেন এবং তাঁদের মতামতই উল্লেখ্য করা হয়েছে।




বইটি ডাউনলোড করুন (১.৯০ মেগাবাইট)



বিশেষ দ্রষ্টব্য: পিডিএফ বই কখনোই মুল বইয়ের বিকল্প হয়না। তাই সবার প্রতি অনুরোধ বইটি বাজার হতে নিজে কেনার পাশাপাশি অন্যকেও উত্সাহিত করুন। নিকটস্থ মসজিদে দান করুন।

উৎসঃ http://preachingauthenticislaminbangla.blogspot.com

বইঃ য’ঈফ ও জাল হাদীস সিরিজ - ফ্রি ডাউনলোড

বইঃ য’ঈফ ও জাল হাদীস সিরিজ - ফ্রি ডাউনলোড

বইঃ য’ঈফ ও জাল হাদীস সিরিজ - ফ্রি ডাউনলোড

মূলঃ আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহঃ) 
অনুবাদঃ আবূ শিফা মুহাম্মাদ আকমাল হুসাইন
প্রকাশনায়: তাওহীদ পাবলিকেশন্স, হাজী আব্দুল্লাহ সরকার লেন, বংশাল, ঢাকা।

উম্মাতের মাঝে জাল ও যইফ হাদীস এর কুপ্রভাব দূর করতে মুহাদ্দিসগণের প্ররিশ্রমের অন্ত নেই। আল্লাহর এই ওয়াহী সংরক্ষণ করতে তাঁরা পরিশ্রম করেছেন। তারা সহীহ ও যইফ হাদীসগুলোকে আলাদা করে আমাদের মাঝে তুলে ধরেছেন যাতে আমরা যইফ হাদীসে উপর আমল করে বিভ্রান্ত না হই। এছাড়া যেন আমরা সহীহ হাদীসের উপর আমল করতে পারি। এরকমই একজন গত শতাব্দীর অন্যতম সেরা মুহাদ্দিস শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ)। তিনি যইফ ও জাল হাদীস সিরিজ নিয়ে “সিলসিলাতুল যইফাহ ওয়াল মাউযুআহ’ নামে হাদীস সিরিজ লিখেছেন। বইটির অনুবাদ করেছেন আবূ শিফা আকমাল হুসাইন বিন বাদীউযযামান। প্রকাশ করেছে তাওহীদ পাবলিকেশন্স।

বইটির অনন্য বৈশিষ্ট্য:

• বইটির শুরুতেই হাদীস সংকলন ও সংরক্ষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে।
• গ্রন্থটির তাহক্বীক বুঝতে হাদীসের পরিভাষা সংক্ষিপ্তভাবে তুলে ধরা হয়েছে।
• বিভিন্ন বিষয়ের হাদীসগুলো ছড়িয়ে থাকলে সূচিপত্রে তা বিষয়ভিত্তিক আকারে উল্লেখ করা হয়েছে। সাথে হাদীসটির মানও উল্লেখ করা হয়েছে।
• হাদীসটি কোন গ্রন্থে রয়েছে তা উল্লেখ করা হয়েছে।
• হাদীসটির বিভিন্ন রাবী সম্পর্কে মুহাদ্দিসদের উক্তি উল্লেখ সাপেক্ষে শায়খ নাসিরুদ্দীন আলবানী (রহ)-এর তাহক্বীক উল্লেখ করা হয়েছে।
• কোন হাদীসের অংশবিশেষ সহীহ হলে তাও উল্লেখ করা হয়েছে। সেটি সিলসিলাহ সহীহাহতে থাকলে তার নম্বর উল্লেখ করা হয়েছে।
• কোন হাদীসের তাহক্বীক আলবানী (রহ) পরবর্তীতে পরিবর্তন করলে তাও উল্লেখ করা হয়েছে।

বিশেষ দ্রষ্টব্য: পিডিএফ বই কখনোই মূল বইয়ের বিকল্প নয়। বইটি পছন্দ হলে অবশ্যই বইটি বাজার থেকে কিনুন। 




বইটি ডাউনলোড করুন 

১ম খন্ড (17.2 মেগাবাইট)
২য় খন্ড (19.2 মেগাবাইট)
৩য় খন্ড (22.8 মেগাবাইট)
৪র্থ খন্ড (17.8 মেগাবাইট)




বইটি পাওয়ার কিছু উল্লেখ যোগ্য লাইব্রেরী ও প্রকাশনী:

• তাওহীদ পাবলিকেশন্স ফোন: ০১১৯০৩৬৮২৭২, ০১৭১১৬৪৬২৯৬
• প্রিন্স মেডিকেল স্টোর, চাড়ারগোপ, কালির বাজার, নারায়ণগঞ্জ ফোন: ৭৬১৩৩৮৩।
• ওয়াহিদীয়া ইসলামীয়া লাইব্রেরী, রাণীবাজার, মাদরাসা মার্কেটের সামনে, রাজশাহী । মোবাইল: ০১৯২২৫৮৯৬৪৫, ০১৭৩০৯৩৪৩২৫
• সালাফী লাইব্রেরী, কম্পিউটার কমপ্লেক্স মার্কেট, বাংলাবাজার, ঢাকা। মোবাইল : ০১৯১৩৩৭৬৯২৭।
• হামিদিয়া লাইব্রেরী, রেলগেট, ছাতাপট্টি, বগুড়া। মোবাইল : ০১৭১১-২৩৫২৫৮।
• আব্দুল্লাহ লাইব্রেরী, দিঘিরহাট, সাপাহার, নওগাঁ। মোবাইল : ০১৭৪৮-৯২২৭৯৬।
• দিনাজপুরে : পৃথিবী বুক স্টল, রেলস্টেশনের সামনে।






মিশকাতে বর্ণিত জঈফ ও জাল হাদীস সমূহ

ডাউনলোড করুন

Part 1 – Download (1.91 মেগাবাইট)

          Part 2 – Download (2.50 মেগাবাইট)

উৎসঃ http://preachingauthenticislaminbangla.blogspot.com

Sunday, 7 December 2014

বইঃ যঈফ আত্-তিরমিযী (ফ্রি ডাউনলোড)



মূলঃ ইমাম হাফিয মুহাম্মাদ বিন ঈসা সাওরাহ আত-তিরমিযী (রহঃ)
তাহক্বীক্বঃ মোহাম্মদ নাসিরুদ্দীন আলবানী

বইটি স্ক্যান করে পিডিএফ ভার্সনে প্রদান করা হয়েছে। তাই বইটি পড়তে আপনার কম্পিউটারে ‘এডোব রিডার’ সফটোওয়্যারটি থাকা অপরিহার্য। এটি আপনার কম্পিউটারে আগে থেকে না থাকলে http://get.adobe.com/reader/ লিংকে ক্লিক করে এখনই তা ডাউনলোড করে ইন্সটল করে নিন।


বইটি ডাউনলোড করুন 


বইঃ য’ঈফ ও জাল হাদীস সিরিজ - ১ম খণ্ড (ফ্রি ডাউনলোড)

মূলঃ আল্লামা মুহাম্মাদ নাসিরুদ্দীন আলবানী (রহঃ) 
অনুবাদঃ আবূ শিফা মুহাম্মাদ আকমাল হুসাইন

You will need Adobe Reader to read this book. You can download this free software from here http://get.adobe.com/reader/
ডাউনলোড করুন

Part 1 – Download (1.91 মেগাবাইট)

জাল ও য’ঈফ হাদীস

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

প্রিয় বন্ধুগণ, আমরা জানি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর একটি হাদীস এক একটি আইন, একটি সংবিধান ও একটি নীতি। যার সূত্র ধরে যুগে যুগে মানব জাতি তাদের করণীয় ও বর্জনীয় নির্ধারণ করবে। এর মাধ্যমে মানবতা তাদের জীবন চলার দিক নির্দেশনা খুঁজে নিবে। তাই যে কোন হাদীস গ্রহণ করার আগে তা বিশুদ্ধ সূত্রে প্রমাণিত হওয়া অপরিহার্য। যার কারণে যুগে যুগে মুহাদ্দেসীনগণ হাদীসের বিশুদ্ধতা অনুসন্ধানের নিমিত্তে হাদীসের বর্ণনাকারী, বর্ণনা সূত্র এবং হাদীসের মূল বক্তব্যের মাঝে কোন রূপ সংযোজন-বিয়োজন কিম্বা পরিবর্তন ঘটানো হয়েছে কি না তা অতি সূক্ষ্ম ভাবে চুল চেরা বিশ্লেষণ করে হাদীসটির প্রতি সিদ্ধান্ত প্রদান করেছেন যে, এটি আদৌ হাদীস কি না অথবা তা সহীহ না জঈফ। এটি অত্যন্ত জটির একটি প্রক্রিয়া। কিন্তু আল্লাহর সাহায্যে তারা এ কাজটি অভূতপূর্ব সাফল্যের সাথে সম্পন্ন করে গেছেন। সুতরাং কেউ ইচ্ছা করলেই কোন কথাকে হাদীস বলে চালিয়ে দিতে পারবে না।

আমরা দেখব, আমাদের সমাজে অনেক কথা হাদীস হিসেবে প্রচলিত কিন্তু বাস্তবে সেগুলো হাদীস নয় অন্য কথায় সেগুলো জাল হাদীস। এ সম্পর্কে মুসলমান ভাইদেরকে সচেতন করার উদ্দেশ্যে এখানে কতিপয় জাল ও জঈফ হাদীস সম্পর্কে আলোচনা করা হবে। আসুন, আমরা সেগুলো দেখি এবং জানার চেষ্টা করি।

১) “দ্বীন (ধর্ম)  হচ্ছে বিবেক, যার দ্বীন নেই তার কোন বিবেক নেই।” 
হাদীসটি বাতিল
সূত্রঃ “ আল-কুনা ” এবং “ আল-কুনা ওয়াল আসমা ” গ্রন্থে আবূ মালেক বিশর ইবনু গালিব সূত্রে যুহরী হতে বর্ণিত।            
বাতিল বলেছেনঃ ইমাম নাসাঈ (রহঃ) , হাফিয ইবনু হাজার (রহঃ) ও আল্লামা আলবানী (রহঃ) ।
আল্লামা ইবনুল কাইয়্যিম (রহঃ)  বলেনঃ “বিবেক সম্পর্কে বর্ণিত সকল হাদীস মিথ্যা।” ( আল-মানার; পৃঃ ২৫ )

২) “পুরুষদের ইচ্ছা ( মনোবল )  পর্বতমালাকে স্থানচ্যূত করতে পারে।”

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...