Sunday, 22 November 2026

খতনা উপলক্ষে মানুষকে দাওয়াত করে খাওয়ানোর বিধান

 


প্রশ্ন: মুসলমানির অনুষ্ঠান সম্পর্কে ইসলাম কী বলে? এ উপলক্ষে অনেক মানুষকে দাওয়াত করে খাওয়ানো কি ঠিক?

উত্তর:

খতনা (আমাদের সমাজে যা 'মুসলমানি' নামে পরিচিত) ইসলামে একটি গুরুত্বপূর্ণ ফিতরাত বা স্বভাবজাত সুন্নত। অধিক বিশুদ্ধ মতে ছেলের খতনা করা সুন্নতে মুয়াক্কাদা।

তবে খতনা উপলক্ষে বিশেষ অনুষ্ঠান করা বা অনেক মানুষকে দাওয়াত করে খাওয়ানো শরিয়তের নির্ধারিত কোনো সুন্নত বা আবশ্যকীয় ইবাদত নয়। তবুও কেউ যদি এটিকে দ্বীনের বাধ্যতামূলক অংশ বা সুন্নত মনে না করে, কেবল আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় ও সাধারণ মেহমানদারির নিয়তে আত্মীয়স্বজন বা পাড়াপ্রতিবেশীকে খাওয়ায়, তবে শরয়ি সীমারেখা মেনে তা করা জায়েজ।

❑ ইসলামের দৃষ্টিতে খতনা: সুন্নতে মুয়াক্কাদা

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:

«الْفِطْرَةُ خَمْسٌ - أَوْ خَمْسٌ مِنَ الْفِطْرَةِ -: الْخِتَانُ، وَالِاسْتِحْدَادُ، وَنَتْفُ الْإِبْطِ، وَتَقْلِيمُ الْأَظْفَارِ، وَقَصُّ الشَّارِبِ»

"ফিতরাত (স্বভাবজাত সুন্নত) হলো পাঁচটি: খতনা করা, নাভির নিচের লোম পরিষ্কার করা, বগলের লোম উপড়ানো, নখ কাটা এবং গোঁফ ছোট করা।" [সহিহ বুখারি: ৫৮৮৯; সহীহ মুসলিম: ২৫৭, মুত্তাফাকুন আলাইহি]

তবে রসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে খতনাকে কেন্দ্র করে আলাদা কোনো আনুষ্ঠানিক দাওয়াতের প্রচলন ছিল না। 

Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...