জসীম উদ্দিন রাহমানীর অন্ধ ভক্তরা মনে করে সে একজন বড় জিহাদী আলেম। অথচ তার বক্তব্যের ভাষা ও চরিত্র, একজন আলেমতো দূরের কথা সাধারণ একজন ঈমানদারের চরিত্রের সাথে সামজস্যপূর্ণ নয়। জসীম উদ্দিন রাহমানী নিজের ভ্রান্ত #তাকফিরী মতবাদ প্রতিষ্ঠা করার জন্য যেই সমস্ত আলেমরা তাকফিরী খারেজী #মানহাজের বিরুদ্ধে সবচাইতে বেশি সরব, সেই সালাফি আলেমদের নামে মিথ্যা অপবাদ দেওয়া শুরু করে। এর দ্বারা তার উদ্দেশ্য ছিলো - সত্যিকারের আলেমদের ব্যপারে মানুষের মনে বিদ্বেষ ও শত্রুতা সৃষ্টি করে দেওয়া, যাতে করে তারা আলেমদের কোন কথা না শুনে। আর সাধারণ মানুষ যদি আলেমদের কথা না শুনে, ইসলাম সম্পর্কে স্বচ্ছ ধারণা না হয়, তাহলে মূর্খ ও বেদাতী লোকেরা নিজেদের মনমতো যা খুশি কুরান হাদীসের অপব্যখ্যা করলেও তারা ধরতে পারবেনা, কোনটা সঠিক আর কোনটা ভুল। এইজন্য বর্তমানে আমরা দেখতে পাই, ক্বুরান হাদীসের স্পষ্ট বক্তব্য দিয়ে কোন কিছু বললেও জসীম উদ্দিন রাহমানীর অন্ধ ভক্তরা শয়তান, কাফেরদের এজেন্ট, পা চাটা গোলাম, দরবারী, দালাল, মুনাফেক, আহলে খবিস ইত্যাদি নোংরা ভাষায় গালি দেওয়া শুরু করে। হয়তোবা, প্রমানসহ পোস্ট দেওয়ার পরেও এই পোস্টে গালি-গালাজ শুরু করবে।