Showing posts with label ওযূ. Show all posts
Showing posts with label ওযূ. Show all posts

Monday, 28 July 2014

চুমু দিলে ওযূ নষ্ট হবে না

সহিহ আত্ তিরমিজি :: চুমু দিলে ওযূ নষ্ট হবে না অনূচ্ছেদ
অধ্যায় ১ :: হাদিস ৮৬
‘আয়িশাহ (রাঃ) হতে বর্ণিত হয়েছে, রাসুলুল্লাহ্(সাঃ) তাঁর কোন এক স্ত্রীকে চুমু খেলেন, অতঃপর নামায আদায় করতে গেলেন, কিন্তু তিনি (নতুন করে) ওযূ করেননি। উরওয়া বলেন, আমি বললাম, তা আপনি (‘আয়িশাহ্) ছাড়া আর কেউ নয়। এতে তিনি হেসে দিলেন।-সহীহ্। ইবনু মাজাহ-(৫০২)
আবু ‘ঈসা বলেনঃ একইভাবে একাধিক সাহাবা ও তাবিঈ এ ধরনের হাদীস বর্ণনা করেছেন। সুফিয়ান সাওরী ও কূফাবাসীগণ (ইমাম আবু হানীফা ও তাঁর মতানুসারীগণ) বলেন, চুমু দিলে ওযূ নষ্ট হয় না। মালিক ইবনু আনাস, আওযাঈ, শাফিঈ, আহমাদ ও ইসহাকের মতে চুমু দিলে ওযূ নষ্ট হয় না। এটা একাধিক ফিক্হবিদ সাহাবা ও তাবিঈর মত। তিরমিযী বলেন, আমাদের সাথীরা এ প্রসঙ্গে ‘আয়িশাহ্(রাঃ) হতে বর্ণিত হাদীসটি বাদ দিয়েছেন। কেননা সনদের দিক হতে হাদীসটি সহীহ্ নয়। ইয়াহ্ইয়া ইবনু সাঈদ আল-কাত্তান হাদীসটিকে যঈফ বলেছেন। তিনি আরো বলেছেন, এ হাদীস বিশ্বাসযোগ্য নয়। মুহাম্মাদ ইবনু ইসমাঈলও (বুখারী) এ হাদীসটিকে দূর্বল বলেছেন। কেননা হাবীব ইবনু আবু সাবিত উরওয়ার নিকট হতে কিছুই শুনেননি। ইবরাহীম তাইমী হতেও ‘আয়িশাহ্(রাঃ)-এর এ হাদীসটি বর্ণিত হয়েছেঃ “রাসুলুল্লাহ্(সাঃ) তাঁকে চুমু খেলেন কিন্তু ওযূ করলেন না”। এ বর্ণনাটিও সহীহ্নয়, কেননা ইবরাহীম তাইমী ‘আয়িশাহ্(রাঃ)-এর নিকট হতে কিছু শুনার সুযোগ পেয়েছেন বলে আমাদের কোন তথ্য জানা নেই।
মোটকথা, এ অনুচ্ছেদে রাসুলুল্লাহ্(সাঃ)-এর কোন সহীহ্হাদীস বর্ণিত হয়নি।

Jami at-Tirmidhi ::  [What Has Been Related About] Not Performing Wudu For Kissing
Part 1 :: Hadith 86
Urwah narrated from Aishah that:

"The Prophet kissed one of his wives, then he went to the prayer and did not perform Wudu." He (Urwah) said: "I said 'Who was it except you?'" [He said:] "So she laughed." (Hasan)

উটের গোশত খেলে ওযূ নষ্ট হওয়া প্রসঙ্গে

সহিহ আত্ তিরমিজি :: উটের গোশত খেলে ওযূ নষ্ট হওয়া প্রসঙ্গে অনূচ্ছেদ

অধ্যায় ১ :: হাদিস ৮১
বারাআ ইবনু আযিব (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, উটের গোশত খেলে আবার ওযূ করতে হবে কি না এ সম্পর্কে রাসুলুল্লাহ্(সাঃ)-কে প্রশ্ন করা হল। তিনি বললেনঃ উটের গোশত খাওয়ার পর ওযূ কর। তাঁকে আবার বকরীর গোশত খেলে ওযূ করতে হবে কি না এ সম্পর্কে প্রশ্ন করা হল। তিনি বললেন এতে (বকরীর গোশত খেলে) তোমরা ওযূ করো না।-সহীহ্। ইবনু মাজাহ-(৪৯৪)
এ অনুচ্ছেদে জাবির ইবনু সামুরা ও উসাইদ ইবনু হুযাইর (রাঃ) হতে বর্ণনা করা হাদীসও রয়েছে। আবু ‘ঈসা বলেনঃ হাজ্জাজ ইবনু আরতাত তাঁর সনদ পরম্পরায় এ হাদীসটি উসাইদ ইবনু হুযাইর (রাঃ)-এর সূত্রে বর্ণনা করেছেন। তবে বারাআ ইবনু ‘আযিব (রাঃ)-এর সূত্রে বর্ণনাকৃত হাদীসটি সহীহ্। এ হাদীসটি উবাইদাহ যাব্বী বর্ণনা করেছেন ‘আবদুল্লাহ্ইবনু ‘আব্দিল্লাহ্আলরাজী হতে, তিনি ‘আব্দুর রহমান ইবনু আবী লাইলা হতে, তিনি জিল গুররাহ্জুহানী হতে। আর হাম্মাদ ইবনু সালামা হাদীসটি বর্ণনা করেছেন হাজ্জাজ ইবনু আরতাহ হতে। তিনি ভুলবশতঃ বলেছেন, আব্দুল্লাহ্ইবনু আব্দুর রহমান ইবনু আবী লাইলা হতে, তিনি তার পিতা হতে, তিনি উসাইদ ইবনু হুদাইর হতে। সঠিক কথা হলো- ‘আব্দুল্লাহ্ইবনু আব্দিল্লাহ্আলরাজী হতে তিনি ‘আব্দুর রহমান ইবনু আবী লাইলা হতে তিনি বারাআ ইবনু ‘আযিব হতে বর্ণনা করেছেন। ইসহাক বলেন, এ অনুচ্ছেদে রাসুলুল্লাহ্(সাঃ)-এর নিকট বর্ণনা করা দু’টি সর্বাধিক সহীহ্ হাদীস রয়েছে। একটির রাবী বারাআ ইবনু ‘আযিব (রাঃ) এবং অপরটির রাবী জাবির ইবনু সামুরা (রাঃ)।
ইমাম ইসহাক ও আহমাদের মতে, উটের গোশত খেলে ওযূ করতে হবে, কিন্তু কিছু তাবেয়ী বিদ্বান, সুফিয়ান সাওরী ও কূফাবাসী আলিমদের মতে ওযূ করতে হবে না।

Jami at-Tirmidhi ::  [What Has Been Related About] Wudu From Camel Meat
Part 1 :: Hadith 81
Al-Bara bin Azib narrated:

Allah's Messenger was asked about performing Wudu for camel meat. He said: "Perform Wudu for it." He Was asked about Wudu after eating goat meat. So he said: "Do not perform Wudu for it." (Sahih)

Sunday, 27 July 2014

বায়ু নির্গত হলে ওযূ করা

সহিহ আত্ তিরমিজি :: বায়ু নির্গত হলে ওযূ করা সম্পর্কে অনূচ্ছেদ
অধ্যায় ১ :: হাদিস ৭৬
আবু হুরাইরাহ্(রাঃ) হতে বর্ণিত আছে, নাবী (সাঃ) বলেনঃ তোমাদের কোন ব্যক্তির ওযূ নষ্ট হয়ে গেলে পুনরায় ওযূ না করা পর্যন্ত আল্লাহ্তা’আলা তার নামায ক্ববুল করেন না।
-সহীহ্। আবু দাউদ-(৫৪), বুখারী ও মুসলিম
আবু ‘ঈসা বলেনঃ হাদীসটি হাসান সহীহ্।

Jami at-Tirmidhi ::  What Has Been Related About Wudu For Breaking Wind
Part 1 :: Hadith 76
Abu Hurairah narrated that :

the Prophet said: "Indeed Allah does not accept the prayer of one of you when he commits Hadath, until he performs Wudu." (Sahih)

ওযু শেষে দোয়া

সহিহ আত্ তিরমিজি :: ওযূর পর যা বলতে হবে অনূচ্ছেদ

অধ্যায় ১ :: হাদিস ৫৫
উমার ইবনুল খাত্তাব (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসুলুল্লাহ্(সাঃ) বলেছেনঃ যে ব্যক্তি সুন্দরভাবে ওযূ করার পর বলেঃ “আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ্ব্যতিত আর কোন ইলাহ্নেই, তিনি এক, তাঁর কোন শারীক নেই; আমি আরো সাক্ষ্য দিচ্ছি নাবী (সাঃ) তাঁর বান্দাহ্ও তাঁরই রাসুল; হে আল্লাহ্! আমাকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত কর এবং আমাকে পবিত্রতা অর্জনকারীদের অন্তর্ভুক্ত কর”, তার জন্য জান্নাতের আটটি দরজাই খুলে দেওয়া হবে। সে নিজ ইচ্ছামত যে কোন দরজা দিয়েই তাতে যেতে পারবে।-সহীহ্। ইবনু মাজাহ-(৪৭০)
আবু ‘ঈসা বলেনঃ এ অনুচ্ছেদে আনাস ও উক্ববা ইবনু ‘আমির (রাঃ) হতে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ‘ঈসা বলেনঃ এ হাদীসে যাইদ ইবনু হুবাবের কারণে মতভেদ সৃষ্টি হয়েছে। তিনি আরো বলেনঃ ‘আবদুল্লাহ্ইবনু সালিহ এবং অন্যরা মু’য়াবিয়াহ ইবনু সালিহ হতে তিনি রাবিয়াহ্ইবনু ইয়াযিদ হতে, তিনি আবু ইদরিস হতে, তিনি উক্ববা ইবনু ‘আমির হতে, তিনি উমার হতে হাদীসটি বর্ণনা করেছেন এবং অন্য সূত্রে রাবিয়াহ্হতে তিনি আবু উসমান হতে, তিনি জুবাইর উবনু নুফাইর হতে, তিনি উমার হতে বর্ণনা করেছেন। এই হাদীসের সনদে অসংলগ্নতা রয়েছে। এ অনুচ্ছেদে নাবী (সাঃ)-এর নিকট হতে কোন সূত্রেই খুব একটা সহীহ্ হাদীস বর্ণিত নেই। মুহাম্মাদ (বুখারী) বলেন, আবু ইদরীস উমারের কাছে কোন কিছুই শুনেননি।

Jami at-Tirmidhi :: [About] What Is Said After Wudu
Part 1 :: Hadith 55
Umar bin Al-Khattab narrated that :

Allah's Messenger said: 'Whoever performs Wudu, making Wudu well, then says: (Ashhadu an la ilaha illallah, wahdahu la sharika lahu, wa ashhadu anna Muhammadan-abduhu wa rasuluhu, Allahummajalni minat tawwabin, waj'alni minal mutatahhirin) 'I testify that none has the right to be worshipped but Allah Alone, there are no partners for Him. And I testify that Muhammad is His servant and Messenger. O Allah! Make me among the repentant, and make me among those who purify themselves.' Then eight gates of Paradise are opened for him, that may enter by whichever of them wishes." (Da'if)

রাসুলুল্লাহ্(সাঃ)-এর ওযূ কিরূপ ছিল

সহিহ আত্ তিরমিজি :: নাবী (সাঃ)-এর ওযূ কেমন ছিল অনূচ্ছেদ

অধ্যায় ১ :: হাদিস ৪৮
আবু হাইআ (রাহঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি ‘আলী (রাঃ)-কে ওযূ করতে দেখেছি। তিনি উভয় হাতের কব্জি পর্যন্ত ধুলেন এবং ভাল ভাবে পরিস্কার করলেন; তিনবার কুলি করলেন, তিনবার নাকে পানি দিলেন, তিনবার মুখমন্ডল ধুলেন, তিনবার করে উভয় হাত কনুই পর্যন্ত ধুলেন, একবার মাথা মাসিহ্করলেন এবং উভয় পা গোছা পর্যন্ত ধুলেন। এরপর তিনি দাঁড়ালেন এবং ওযূর অবশিষ্ট পানি তুলে নিয়ে তা দাঁড়ানো অবস্থায় পান করলেন। অতঃপর তিনি বললেন, রাসুলুল্লাহ্(সাঃ)-এর ওযূ কিরূপ ছিল তা তোমাদের দেখানোর জন্যই আমি এরূপ করা পছন্দ করলাম।-সহীহ্। সহীহ্ আবু দাউদ-(১০১-১০৫), বুখারী সংক্ষেপিত।
আবু ‘ঈসা বলেনঃ এ অনুচ্ছেদে উসমান, ‘আবদুল্লাহ্ইবনু যাইদ, ইবনু ‘আব্বাস, ‘আবদুল্লাহ্ইবনু ‘আমর, ‘আয়িশাহ্, রুবাই’ ও ‘আবদুল্লাহ্ইবনু উনাইস (রাঃ)-এর হাদীসও রয়েছে।

Jami at-Tirmidhi :: [What Has Been Related] About The Wudu Of he Prophet: How Was It Performed?
Part 1 :: Hadith 48
Abu Hayyah narrated:

"I saw Ali performing Wudu. He washed his hands until he cleaned them, then he rinsed out his mouth three times, sniffed water into his nose and blew it out three times, washed his face three times, and his forearms three times. He wiped his head once, then he washed his feet up to the ankles. Then he stood up, taking what was left over from his purification (water) and drank it while he was standing. Then he said, 'I wanted to show you how Allah's Messenger purified himself.'" (Sahih)

Saturday, 26 July 2014

এক মুদ্দ পানি দিয়ে ওযূ করা

সহিহ আত্ তিরমিজি :: এক মুদ্দ পানি দিয়ে ওযূ করা অনূচ্ছেদ
অধ্যায় ১ :: হাদিস ৫৬
সাফীনাহ্(রাঃ) হতে বর্ণিত আছে, নাবী (সাঃ) ‘এক মুদ্দ’ পানি দিয়ে ওযূ করতেন এবং এক সা পানি দিয়ে গোসল করতেন।-সহীহ্। ইবনু মাজাহ-(২৬৭)
এ অনুচ্ছেদে ‘আয়িশাহ্, জাবির ও আনাস ইবনু মালিক (রাঃ) হতে বর্ণিত হাদীসও রয়েছে। আবু ‘ঈসা বলেনঃ সাফীনাহ্(রাঃ)-এর হাদীসটি হাসান সহীহ্। আবু রায়হানার নাম ‘আবদুল্লাহ্ইবনু মাতার। একদল বিশেষজ্ঞ আলিম বলেছেন, ওযূ এক মুদ্দ এবং গোসল এক সা পানি দিয়েই করতে হবে। কিন্তু ইমাম শাফিঈ, আহমাদ ও ইসহাক বলেছেন, হাদীসের তাৎপর্য এটা নয় যে, এক মুদ্দ বা এক সা-এর বেশি বা কম পানি ব্যবহার করা যাবে না, বরং এটা একটা ওযূর পরিমাণ যা ওযূ ও গোসলের জন্য যথেষ্ট।

Jami at-Tirmidhi :: On Wudu With A Mudd
Part 1 :: Hadith 56
Safinah narrated:
"The Prophet would perform Wudu with a Mudd, and he would perform Ghusl with a Sa." (Sahih)

ভালভাবে ওযূ করা

সহিহ আত্ তিরমিজি :: সুন্দরভাবে ওযূ করা অনূচ্ছেদ

অধ্যায় ১ :: হাদিস ৫১
আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত আছে, রাসুলুল্লাহ্(সাঃ) বলেন, আমি কি তোমাদের বলব না আল্লাহ্তা’আলা কি দিয়ে গুনাহ্মুছে দেন এবং মর্যাদা বাড়িয়ে দেন? সাহাবাগণ বললেন, হে আল্লাহ্র রাসুল! হ্যাঁ (বলে দিন)। নাবী (সাঃ) বললেনঃ কষ্ট থাকার পরেও
ভালভাবে ওযূ করা, মাসজিদের দিকে বেশি বেশি যাতায়াত করা এবং এক নামায শেষ করে পরবর্তী নামাযের জন্য অপেক্ষায় থাকা। আর এটাই হল ‘রিবাত’ (প্রস্তুতি)।-সহীহ্। ইবনু মাজাহ্(৪২৮), মুসলিম।

Jami at-Tirmidhi :: [What Has Been Related] About Performing Wudu Perfectly And Completely (Isbagh AI-Wudu)
Part 1 :: Hadith 51
Abu Hurairah narrated that :
Allah's Messenger said: "Shall I tell you that for which Allah will wipe out your sins, and raise your ranks?" They said, "Of course Allah's Messenger!" He said: "Performing Wudu well in difficulty, and taking many steps to the Masajid, and waiting for Salat after Salat, That is the Ribat." (Sahih)


Download AsPDF

Print Friendly and PDFPrint Friendly and PDFPrint Friendly and PDF
Related Posts Plugin for WordPress, Blogger...