জুমআর খুতবাহঃ
মূলঃ শাইখ ডঃ আব্দুল ওয়াহিদ হাফিযাহুল্লাহ
অনুবাদঃ শাইখ মুখলিসুর রহমান মাদানী
বিষয়ঃ করোনা ভাইরাস।
মৃত্যুর পদ্ধতি ও উপায় যতই ভিন্ন হোক না কেন মৃত্যু কিন্তু একই এবং তার সময়ও পরিবর্তন হয় না। কবি বলেনঃ
من لم يمت بالسيف مات بغيره *** تعددت الأسباب والموت واحد
অর্থঃ যে তরবারীতে মরে না সে অন্যভাবে মৃত্যু বরণ করে, মৃত্যুর কারণ ভিন্ন হলেও মৃত্যু কিন্তু একই। (মরণ তো মরণি)। এর চেয়েও উত্তম হল আল্লাহর বাণীঃ
(فإِذَا جَاءَ أَجَلُهُمْ لا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلا يَسْتَقْدِمُونَ(
অর্থঃ যখন কারও মৃত্যু উপস্থিত হয় তখন এক মূহুর্ত বিলম্ব এবং আগে মৃত্যু দেওয়া হয় না। অর্থাৎ, নির্দিষ্ট সময়েই প্রত্যেক ব্যক্তির মৃত্যু হয়ে থাকে।
এ বাস্তবতা সকলেরই জানা। কিন্তু খুব কম লোকই সে অনুযায়ী আমল করে। আর এ বাস্তবতা না জানার সবচেয়ে বড় কারণ হলঃ আল্লাহর উপরে আস্থার অভাব ও দূর্বলতা। যে ব্যক্তি জানে যে, তক্বদীর লিখিত হয়ে আছে, আর আল্লাহর নির্দেশ ব্যতীত কোন বিষয়ই সংঘটিত হয় না, আল্লাহ্ যা নির্ধারণ করেছেন তা সংঘটিত হবেই সেখান থেকে কারও পালানোর কোন সুযোগ বা উপায় নেই।
যখন কোন ব্যক্তির হৃদয়ে ইহা গেঁথে যায়, সে এর প্রতি দৃঢ় বিশ্বাসী হয়ে যায়, তখন তার হৃদয় প্রশান্তি লাভ করে। তক্বদীরের ব্যাপারে তার চিন্তা ও টেনশন দূর হয়ে যায়। তার হৃদয় থেকে যাবতীয় সংশয় ও বাতিল চিন্তা বিদায় নেই।
তাই আমাদের সকলের উপর আবশ্যক হলঃ অন্তরে আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও আস্থা তৈরী করা। আর ইহাকে কুরআন ও হাদীস দ্বারা সুশোভিত করা যাতে আমরা প্রশান্তিময় জীবন যাপন করতে পারি।
বর্তমানে সময়ে করোনা ভাইরাস নিয়ে সকলে ব্যস্ত সময় অতিবাহিত করছে। আজকের খুতবায় এ সম্পর্কে আমরা গুরুপত্বপূর্ণ কিছু আলোচনা করব ইনশা আল্লাহ্।